রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শফি’র পর কলারোয়ায় কাউন্সিলর প্রার্থী জামিলের মনোনয়নও বৈধ ঘোষণা

কলারোয়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া ১নং ওয়ার্ড তুলশীডাঙ্গার কাউন্সিলর প্রার্থী শফিউল আলম শফি’র পর ৫নং ওয়ার্ডের (ঝিকরা দক্ষিণ) কাউন্সিলর প্রার্থী শেখ জামিল হোসেনের মনোনয়নপত্রও বৈধতা পেলো।

বৃহষ্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন কাউন্সিলর প্রার্থী শেখ জামিল হোসেন নিজেই।

একই তথ্য দিয়েছেন কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার ও পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস।
তিঁনি বলেন, ‘বাতিল হওয়া দুই প্রার্থীর মনোনয়নপত্র আপিলে বৈধতা পেয়েছে। সুতরাং এখন পর্যন্ত মনোনয়নপত্র দাখিলকারী সকল প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণে কোন বাধা নেই।’

মনোনয়পত্র বাতিলের বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নিকট আপিলের শুনানির পর দেয়া রায়ে মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।

এর আগে বুধবার (৬জানুয়ারী) আপিলের রায়ে ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শফিউল আলম শফি’র মনোনয়নপত্র বৈধতা পায়।

উল্লেখ্য, ঋণ খেলাপির কারণে কাউন্সিলর প্রার্থী কলারোয়া পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের শফিউল আলম শফি ও ৫নং ওয়ার্ডের শেখ জামিল হোসেনের মনোনয়নপত্র সাময়িক বাতিল করে রিটার্নিং অফিসার। পরে ঋণ পরিশোধসহ যুক্তিসঙ্গত কাগজপত্র জমা দেয়া ও শুনানী শেষে তাদের মনোনয়ন বৈধতা পেয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা