বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া আলিয়া মাদ্রাসার ভবন উদ্বোধন

সরকার যুগোপযোগী শিক্ষাক্রম গ্রহণ করেছে : মুস্তফা লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরার কলারোয়া আলিয়া মাদ্রাসার নতুন চারতলা ভবনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারী) দুপুরে সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভবনের উদ্বোধন করেন।

নির্বাচিত বেসরকারি মাদ্রাসাসমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক এই ভবন নির্মান করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

পরে মাদ্রাসা চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, ‘সুন্দর দেশ ও জাতি গঠনে শিক্ষিত মানুষের যেমন দরকার তেমনি নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে বর্তমান সরকার যুগোপযোগী শিক্ষাক্রম ও নানান পদক্ষেপ গ্রহণ করেছে।’

কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো এই সদস্য আরো বলেন, ‘বর্তমান সরকারের নানামুখী উন্নয়নের ফলে বিএনপি-জামাতের প্রোপাগান্ডা মিথ্যাচারে প্রমাণিত হয়েছে। বৈশ্বিক করোনাভাইরাস ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিবর্তিত পরিস্থিতির মধ্যেও সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ আজ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে।’

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান ও সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান।

স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. বজলুর রহমান।

সিনিয়র শিক্ষক শেখ শাহজাহান আলী শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সাতক্ষীরা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবু জায়েদ, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, কলারোয়া আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আইয়ুব হোসেন, তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক প্রমুখ।

এসময় শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিক, সুধিজন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন