শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এসডিজির মধ্যবতী পর্যালোচনায় আঞ্চলিক জনসম্মিলন

সাতক্ষীরায় এসডিজির মধ্যবতী পর্যালোচনায় আঞ্চলিক জনসম্মিলনে বক্তারা বলেছেন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে প্রান্তিক মানুষকে টেকসই উন্নয়নের আওতায় আনতে হবে।

এসডিজির লক্ষ্যমাতা অর্জন করতে এবং ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্য থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে সরকারকে নানামুখী টেকসই উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করতে হবে এবং একই সাথে সার্বজনীন উন্নয়নমূলক কমসূচি বাস্তবায়ন করতে হবে। এছাড়া প্রান্তিক মানুষকে টেকসই উন্নয়নের আওতায় এনে সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর ২০২৩) সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্থানীয় উন্নয়নন সংস্থা স্বদেশ আয়োজিত এসডিজির মধ্যবতী পর্যালোচনায় আঞ্চলিক জনসম্মিলনে মানবাধিকারকর্মী ও স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় জনসম্মিলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ এএসএম আবদুল ওয়াহেদ।

এসডিজি এ্যাকশন এলায়েন্স, বাংলাদেশের সহযোগিতায় জনসম্মিলন আয়োাজনে সহআয়োজক সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, দি পিপলস ভ্যাকসিন, গ্লোবালল কল টু এ্যাকশন এগেইনস্ট প্রোভাটি ও এনআরডিএস।

জনজম্মিলনে আলোচকবৃন্দ বলেন, বাংলাদেশকে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে বঞ্চিত জনগোষ্ঠীর সামগ্রিক জীবনমান করতে হবে। সাবজনীন স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিপূরণ ও কর সুবিচার নিশ্চিত করতে হবে। এছাড়া প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠির মানুষকে শুধুমাত্র সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনলে হবে না। তাদেরকে টেকসই উন্নয়নের আওতায় এনে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে পরিকল্পিত উন্নয়ন করতে হবে। টেকসই উন্নয়ন বাস্তবায়নে যথেষ্ট চ্যালেঞ্জ আছে সেগুলিকে বিবেচনায় নিতে হবে। আমরা বিগত দুই-তিন একাধারে করোনা মহামারীর সাথে বিশ^বাসীর সাথে লড়াই করেছি। সে কারণে আগামীর উন্নয়ন পরিকল্পনায় ভ্যাকসিন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সেদিকেও আমাদের নজর দিতে হবে।

প্রাক্তন অধ্যক্ষ শিক্ষাবিদ আবদুল হামিদের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির আহবায়ক এ্যাড. আজাদ হোসেন বেলাল, দৈনিক পত্রূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উন্নয়ন গবেষণক আসিফ ইকবাল, জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক আবুল হোসেন, হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ, সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, উদীচির জেলা কমিটির সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোস্না দত্ত, বিপ্লবী ওয়ার্কার্স পাটির নেতা মুনসুর রহমান, তরুণ রাজনৈতিক কর্মী রুবেল হোসেন, উন্নয়নকর্মী মহুয়া মঞ্জুরী, শরিফুল ইসলাম, প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানে রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, উন্নয়নকর্মী, শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী, শিক্ষক, গবেষক ও প্রান্তিক নারী-পুরষ অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত