শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পলিথিনের ব্যবহার কমানো ও প্লাস্টিকের পুন:ব্যবহারে ক্যাম্পেইন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে যুব নেতৃত্বে পরিবেশ দুষণরোধে পলিথিনের ব্যবহার কমানো ও প্লাস্টিকের পুন:ব্যবহারের বিষয়ে পরিবেশ অধিদপ্তর, সাংবাদিক, যুব সদস্য এবং অন্যান্য স্টেকহোল্ডারদের নিয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ই ফেব্রুয়ারী) সকাল ১০টায় সাতক্ষীরা সদরে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব নেতৃত্বে পরিবেশ দুষণরোধে পলিথিনের ব্যবহার কমানো ও প্লাস্টিকের পুন:ব্যবহারের বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইনে সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াস সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সাবেক মহিলা কাউন্সিলর ও জিডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংবাদিক আসাদুজ্জামান সরদার, কর্ণফুলী যুব সংঘের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, সাতক্ষীরা ইয়ূথ হাবের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্না পারভীন, প্রান্তিক যুব সংঘ সদস্য তায়েব হোসেন, মারুফুজ্জামান সম্রাট ও ইমতি জামিল, প্রকল্প সমন্বয়কারী তহিদুজ্জামান (তহিদ), একশনএইড বাংলাদেশ ইন্সপেরিটর সিদরাতুল মুনতাহা, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদারসহ বিভিন্ন যুব সংঘের যুব সদস্যবৃন্দ।
পরে সাতক্ষীরা বড় বাজারের মধ্যে দোকানদার ও জনগনের মধ্যে পলিথিনের ব্যবহার কমানো ও প্লাষ্টিকের পুন:ব্যবহার বিষয়ে পরামর্শ প্রদান করেন এবং পরিবেশবান্ধব শপিং ব্যাগ বিতরণ করা হয়।
বক্তরা বলেন, প্লাষ্টিক দূষণ বর্তমানে মানবজীবনের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে। প্লাষ্টিক দূষণের সবচেয়ে ভয়ের দিকটি হচ্ছে এর দীর্ঘস্থায়ীত্বতা। দীর্ঘমেয়াদে প্লাষ্টিক বর্জ্যরে টিকে থাকার কারণে আমাদের মাটির উর্বরতা এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থের কারণে জীবজগৎ ও উদ্ভীদকুল উভয়ই ক্ষতিগ্রস্থ হয়। নদীতে বা জলাশয়ে প্লাষ্টিক জমে স্বাভাবিক গতি হারায় এবং প্রাণীজগতের বাস্ততন্ত্রের উপর প্রভাব পড়ে। এছাড়া অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার ফলে একটি মোটামুটি পরিমানে প্লাষ্টিক বর্জ্যরে গন্তব্য হয় খাল ও জলাশয়গুলোতে। যার জের ধরেই ক্রমবর্ধমান সমুদ্রদূষণের সমস্যাটি আর ও বৃদ্ধি পায়। বিশ^ব্যাপী একবার প্লাষ্টিক পণ্য ব্যবহারে সচেতনতা সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন উদ্যোগ গ্রহনের মাধ্যমে একবার ব্যবহায্য প্লাষ্টিক পন্য ব্যবহার কমানো হচ্ছে। তরুণরা আগামীর কান্ডারী, আগামী দিনে জলবায়ূ সহনশীল পৃথিবী গড়তে পলিথিন ও প্লাষ্টিকের ব্যবহার কমাতে, প্লাষ্টিক পুন:ব্যবহারে বিভিন্ন উদ্যোগ নিতে হবে তাদের। একমাত্র জনসচেনতায় পারে পরিবেশ দূষণ রোধ করতে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা