বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবসে ডি.বি হাইস্কুল ও ‘মা’ ফাউন্ডেশনর সভা ও সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: “কাঙ্খিত শিক্ষা পেতে যেমন শিক্ষক চাই, শিক্ষক সংকট ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা ও শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশন’র আয়োজনে ডি.বি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষকের অফিস রুমে ‘মা’ ফাউন্ডেশন’র চেয়ারম্যান বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে স্মার্ট ডি.বি ইউনাইটেড হাই স্কুলের আয়োজনে আলোচনা সভা ও ‘মা’ ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।

প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল তার বক্তব্যে বলেন, “শিক্ষকরা মানুষ গড়ার কারিগর এবং এই জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে মা ফাউন্ডেশন এর পক্ষ থেকে সংবর্ধনা দিতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। প্রতিবছরে বিশ^ শিক্ষক দিবসে ‘মা’ ফাউন্ডেশন শিক্ষকদের ভালো কাজের স্বীকৃতি স্বরুপ উৎসাহ বাড়াতে তাদেরকে সংবর্ধনা দিয়ে থাকে। তারা উৎসাহিত হলে উন্নত শিক্ষা ব্যবস্থায় অনুপ্রাণিত হবে। ”

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এ আর এম মোবাশ্বেরুল হক জ্যোতি, ধুলিহর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দীপক কুমার মল্লিক, ডি.বি ইউনাইটেড হাই স্কুলের সরকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক ফয়জুল হক বাবু, সুকুমার সরকার, আবুল হাসান প্রমুখ।

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, “সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতরা যেমন শ্রম দেয়। তেমনি আমরা শিক্ষকরাও তাদের থেকে বেশি শ্রম দেয়। কিন্তু আমাদের চেয়ে তারা বেশি বেতন-ভাতা পায়। কিন্তু আমরা মানুষ গড়ার কারিগর হয়ে কেন বেতন-ভাতা পায়না। আমরা বেতন-ভাতা আদায়ের জন্য আমাদের রাস্তায় দাঁড়াতে হয়। আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল বৈষম্য দুর করে শিক্ষকদের নায্য দাবি মেনে নেবেন এবং শিক্ষকদের জন্য উৎসব ভাতা প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।”

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ‘মা’ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সংবর্ধিত অতিথি শিক্ষকদের শুভেচ্ছা উপহার ও ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এবং ডি.বি ইউনাইটেড হাই স্কুলের সকল শিক্ষককে ও ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এসময় স্মার্ট ডি.বি ইউনাইটেড হাই স্কুলের শিক্ষক ও সংবর্ধিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাই স্কুলের সহকারী শিক্ষক রমেশ সরদার।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার