শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা! মিথ্যা মামলায় পাঁচ সহোদর ও চাচাতো ভাইয়েরা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনে ্অভিযোগ আপন ভাই ও ভাইপোর দায়েরকৃত ১৫টি মিথ্যা মামলায় দিশেহারা পাঁচ সহোদর ও চাচাতো ভাইয়েরা। হয়রানি থেকে পরিত্রাণ পেতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পাঁচ ভাই ও তাদের পরিবার।

জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সহোদর ভাই ও ভাইপোর দায়েরকৃত মামলায় দিশেহারা হয়ে পড়েছেন অপর পাঁচ সহোদর ও চাচাতো ভাইয়েরা। ঘটনাটি শহরের কাটিয়া টাউন বাজার এলাকার মরহুম আলহাজ মোঃ গোলাম আকবর পরিবারের। গোলাম আকবরের মেজ ছেলে মহসিন আলী ও তার ছেলে আবজাল হোসেনের চক্রান্তে অপর পাঁচ বর্তমানে দিশেহারা।

তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে পরিত্রাণ পেতে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হাজির হন পাঁচ সহোদর ও তাদের চাচাতো ভাইয়েরা। সোমবার ৪ ডিসেম্বর ২০২৩ দুপুরে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে এসব অভিযোগ জানান কাটিয়া টাউন বাজার এলাকার মৃত গোলাম আকবরের ছেলে আবুল বাসার। সংবাদ সম্মেলনে শহরের কাটিয়া এলাকার মৃত গোলাম আকবরের ছেলে আবুল বাসারের সমাথে এসময় তার ভাই আবু জাফর, মৃত আব্দুল্লাহ ও মৃত আবুল আহসানের পরিবারের সদস্য ও চাচাতো ভাইয়েরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলন লিখিত বক্তেব্যে আবুল বাসার আরও বলেন, তাদের পিতা মরহুম গোলাম আকবর সাতক্ষীরা শহরের স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। তারা ছয় ভাই। তার বাবার মৃত্যুর পর তার আপন বড়ভাই মহসিন আলী ও তার ছেলে আবজাল হোসেন তাদের ভাইদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি করে আসছে মহসিন ও তার ছেলে আবজাল হোসেন।

আমরা শহরের কাটিয়া টাউন বাজার এলাকার মরহুম গোলাম আকবরের ছেলেমেয়েরা শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি, আমাদের পিতা গোলাম আকবরের মৃত্যুর পর তার জমিজমা নিয়ে আমাদের ভাই ও চাচাতো ভাইদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। যা বর্তমানে চরম আকার ধারণ করেছে। এই নিয়ে আমাদের পরিবারের মধ্যে অশান্তির রূপ নিয়েছে। আমাদের পিতা মরহুম গোলাম আকবর জীবিত থাকা অবস্থায় আমাদের কাটিয়ার সমস্ত জমিজমা ‘সরদার ইসমাইল ট্রাস্ট’ এর নামে দুটি দলিল করে যান। ওই দলিল দুটি থাকার কারনে কাটিয়ার জমিজমা ‘সরদার ইসমাইল ট্রাস্ট’ এর নামে ডিপি/মাঠপর্চা ও খতিয়ান প্রস্তুত হয়।

কিন্তু ওই ট্রাস্ট পরিচালনা কমিটি থেকে আমরা ও আমাদের ভাইয়েরা অথাৎ ট্রাস্ট পরিচালনা কমিটি বসে সকলের সম্মতির মাধ্যমে ট্রাস্ট দলিল দু্িট বাতিলের প্রার্থনা করে যুগ্ম জেলা জজ প্রথমম আদালত দেং- ৪২/২০১ন নং মোকদ্দমা দাখিল করি। ওই মোকদ্দমা গত ০৬/০৫/১৯ তারিখে আমাদের মধ্যে সেলেনামা সূত্রে ডিক্রী হয় এবং ওই ট্রাস্ট দলিল দুটি বাতিল মর্মে ঘোষণা করা হয়।

এই ডিক্রী অনুযায়ী আমরা পরবর্তীতে খুলনা জোনাল সেটেলমেন্ট অফিস থেকে আমরা সবাই একত্রে এবং সসলের সম্মতিতে ওই জমিজায়গা আমাদের নিজেদের নামে রেকর্ড প্রস্তুত করি। যা বর্তমানে চূড়ান্ত রূপে প্রকাশিত হয়েছে। কিন্তু আমাদের মেজ ভাই মহসিন আলী উপরোক্ত বিষয়গুলি অস্বীকার করে আমাদের ভাইদের বিরুদ্ধে বিভিন্ন আদালতে বিভিন্ন অভিযোগে প্রায় ১৫টি ভিত্তিহীন মিথ্যা মামলা করেছেন। এরই প্রেক্ষিতে আমরা আর্থিক এবং সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত ২৮/১১/২০২৩ তারিখে আমাদের মেজ ভাই মহসিন আলী সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে গণমুখী ক্লাবের পার্শ্বে হাবিবুল্লাহ মাস্টারের বাড়ির সামনে সড়ক দূঘর্টনায় আক্রান্ত হয়। এ ঘটনায় তার ছেলে আবজাল হোসেন তার তিন চাচার (আমাদের তিন ভাই) নামে থানায় একটি মিথ্যা অভিযোগ করে। পরবর্তীতে থানার পুলিশ কর্মকর্তা কর্তৃক সুষ্ঠু তদন্তে ওই বিষয়টি সড়ক দুর্ঘটনা বলে প্রমানিত হয়।

মহসিন আলী ও তার ছেলে আবজাল হোসেন কর্তৃক একের পর এক মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া ঘটনা দিয়ে মামলা করে আমাদের নাজেহাল করে চলেছে। বর্তমানে আমরা আমাদের পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি। নিজেরা কোন ঘটনা ঘটিয়ে আমাদের ঘায়েল করার জন্য পায়তারা চালাচ্ছে পিতা-পুত্র। সুষ্ঠু তদন্ত করলেই বেরিয়ে আসবে পিতা-পুত্রের ষড়যন্ত্র। এ ঘটনায় তারা জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার