রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পাট চাষীদের দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

জুলফিকার আলী, কলারোয়া: ‘বাংলার পাট বিশ্বমাত,”পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় পাট অধিদপ্তরের বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় দিন ব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পাট অধিদপ্তরের -সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ইমাম হোসেন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন-খামার বাড়ী সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম।

এর আগে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন-উপজেলা কৃষিবিদ কৃষি অফিসার শুভ্রংশু শেখর দাস।তিনি তার বক্তব্যে কৃষকদের উদ্দেশ্য পাট চাষের কার্যকারিতা ও মাটির উর্বরতা বৃদ্ধি এবং পাটের নানা ধরনের নির্দেশনা মূলক তথ্য সম্পর্কে আলাপ- আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক, তালা উপজেলায় পাট উপ-সহকারী কর্মকর্তা অনির্বাণ সরকার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন -পাট অধিদপ্তরের খুলনা বিভাগীয় কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাসুদেব হাওলাদার।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব