সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ডি.বি প্রি-ক্যাডেট স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ডি.বি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে স্কুল পরিচালনা কমিটির সেক্রেটারী ডা. মো. জাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আর আমাদের এই শিশু শিক্ষার্থীদের মানুষ হিসাবে গড়ার মূল কারিগর হলেন সম্মানিত শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীর ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করে সুযোগ্য শিক্ষকদের উপর। একটি শিশু ভবিষ্যতে কেমন মানুষ হবে, তা নির্ভর করে আপনাদের মতো সুযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের উপর।” লেখা-পড়ার পাশা পাশি খেলা-ধূলার বিকল্প নেই। লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে।
তিনি আরও বলেন, “কোমলমতি ছেলে-মেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম এবং অপরিবর্তনীয়। তাই শিক্ষকদের শুধু পাঠদান নয়, নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা দেওয়ার দিকেও সমান গুরুত্ব দিতে হবে।”
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুলিহর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান খোকন ও ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দীপক কুমার মল্লিক প্রমুখ। এসময় ডি.বি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ প্রভাব মোকাবিলা, উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত

​বাল্যবিয়ে ও যৌতুক প্রতিরোধ এবং শিক্ষা সহায়তা কার্যক্রম বেগবান করার অঙ্গীকার নিয়েবিস্তারিত পড়ুন

মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের দত্তবাগ এলাকায় আজিজুলের চায়ের দোকানকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল
  • বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করলেন মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক
  • ​ক্রয়কৃত জমি নিয়ে অপপ্রচার : সাতক্ষীরায় পৌর মেয়র প্রার্থী ওমর ফারুকের সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে উত্তরণের সভা
  • আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ, দ্রুত শাস্তির দাবি
  • ভোমরা স্থল বন্দরের কাস্টমস হাউসে মত বিনিময় সভা