মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আনিসুর রহিমের মৃত্যুতে কলারোয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের শোক

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, অসম্প্রদায়িক সমাজ বিনির্মানে অঙ্গীকারবদ্ধ’ সম্মিলিত সামাজিক আনাদোলন সাতক্ষীরা জেলার নব গঠিত কমিটির উপদেষ্টা, প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সাতক্ষীরা চিত্র’র সাবেক সম্পাদক, সাতক্ষীরা নাগরিক কমিটির সভাপতি শিক্ষাবিদ আনিসুর রহিমের মৃত্যুতে সম্মিলিত সাসাজিক আন্দোলন কলারোয়া উপজেলা কমিটির উপদেষ্টামন্ডলী ও কর্মকর্তাবৃন্দ গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন।

প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেন কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপদেষ্টা কপাই সভাপতি শেখ শহিদুল ইসলাম, উপদেষ্টা কপাই সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, উপদেষ্টা জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, কমিটির সভাপতি শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সহ সভাপতি প্রভাষক শেখ আল কামুন, সাধারন সম্পাদক মাস্টার মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক ইমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আতিক মুহিব, অর্থ সম্পাদক লক্ষন চন্দ্র বিশ্বাস, প্রচার সম্পাদক সাংবাদিক আরিফুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক মোর্তজা হাসান, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক সরদার জিল্লুর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন ও সমাজকর্মী ফারজানা খাতুন প্রমুখ।

উল্লেখ্য, শিক্ষাবিদ সাংবাদিক আনিসুর রহিম(৭১) মঙ্গলবার (৩ জানুয়ারী) দুপুরে স্ব-পরিবারে সুন্দরবন ভ্রমণে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন( ইন্না…রাজেউন)।
তিনি গত ৩১ ডিসেম্বর শনিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সাতক্ষীরা জেলার সম্মিলিত সামাজিক আন্দোলন-২২’ প্রথম সম্মেলনে নব গঠিত কমিটির উপদেষ্টা হিসাবে দায়িত্বভার গ্রহন করেছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন

কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি