রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অসহায় মা ও কৃতি শিক্ষার্থীকে সহায়তার চেক প্রদান

আত্মমানবতা, জনকল্যাণ ও অসহায় মানুষের পাশে থেকে অগ্রণী ভূমিকা রেখে চলেছে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা নির্বাহী অফিসার।
তারই ধারাবাহিকতায় সোমবার (০৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একজন গরীব অসহায় মায়ের সন্তানের
চিকিৎসা ও দুধ ক্রয়ের জন্য এবং একজন অস্বচ্ছল গোল্ডেন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর লেখা পড়ার জন্য শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে।

অসহায় মায়ের হাতে চিকিৎসা ও বাচ্চার দুধ ক্রয়ের জন্য ৫ হাজার টাকার চেক ও গোল্ডেন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকার সহায়তার চেক তুলে দেন সাতক্ষীরা সদর উপজেলার মানবিক চেয়ারম্যান আলহাজ মো.
আসাদুজ্জামান বাবু ও সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী।

সহায়তার চেক পেয়ে অসহায় মা ও শিক্ষার্থী সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহলও।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, বাংলাদেশ
হিন্দু বৌদ্ধ্য খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার শীল ও গাভা কলেজের অধ্যক্ষ শিবপদ গাইন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন