শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌর নির্বাচন: ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বাবু’র নির্বাচনী সভা

সাতক্ষীরা পৌরসভা নির্বাচন ২০২১ উপলক্ষে ৮নং ওয়ার্ড
কাউন্সিলর প্রার্থী মো. শফিকুল আলম বাবু’র পাঞ্জাবী প্রতিকের বিজয়ে লক্ষ্যে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকালে পৌরসভার ৮নং ওয়ার্ডে দক্ষিণ পলাশপোল এলাকায় জেলা ট্রাংক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাজান’র সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. শফিকুল আলম বাবু।

এসময় তিনি বলেন,‘আমাদের পরিবার প্রায় ২০টি বছর আপনাদের ভাগ্যোন্নয়নে এলাকায় কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিতকায় আমি আপনাদের পাশে থেকে কাজ করেছি এবং কাজ করে যেতে চাই। আমি আপনাদের ভোটে বিজয়ী হলে এই এলাকার প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসন করবো ইনশাল্লাহ। এই এলাকার অনেক অসমাপ্ত কাজ আছে যা টেন্ডারও হয়েছে। আমি শুরু করতে পারিনি। মহান আল্লাহর রহমতে আমি আপনাদের পাশে থেকে এবং আপনাদের সহযোগিতা নিয়ে আগামীতে অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করবো। যদি আপনারা ১৪ ফেব্রুয়ারি আমার পাঞ্জাবী প্রতিকে মূল্যবাণ ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন।

তিনি আরো বলেন, কোন অপশক্তির ভয় পাবেননা। আপনারাই বড় শক্তি। কেউ যদি ভয়-ভীতি দেখায় তবে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।’

নির্বাচনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সানাউল্লাহ সানা, আলী শাহীন, মো. আসিফুর রহমান শাওন, আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল
ইসলাম, ফারুক আহমেদ সাগর, জিল্লুর রহমান, রোকেয়া খাতুন, আয়শা খাতুন, বৃষ্টি, অভিরোন খাতুন, আজিজুর রহমান, আব্দুল খালেক, মুকুল ও আবুল হোসেন প্রমুখ।
এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও পাঞ্জাবী প্রতিকের
কর্মী-সমর্থক এবং প্রায় সহশ্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আলী শাহীন।

একই রকম সংবাদ সমূহ

দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৬ নম্বর ভোমরা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্থানীয় মানুষের সমস্যাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এমবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সাইবার বুলিং ও সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সমন্বয় সভা
  • প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন
  • শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন
  • সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু
  • দল-মত নির্বিশেষে সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ