সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌর নির্মাণ শ্রমিক ফেডারেশনের আলোচনা সভা

সাতক্ষীরা পৌর নির্মাণ শ্রমিক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাত ৮ টায় শহরের মাগুরা বউবাজার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পৌর নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি মহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম।

তিনি বলেন, শ্রমিকরা দেশের সম্পদ। তাদের শ্রম ব্যতীত দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। সরকারের সেই উন্নয়নের ধারা সাতক্ষীরা পৌরসভার অভ্যন্তরে প্রচার করা আপনার আমার নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, সংগঠনের সদস্যরা ঐক্যবদ্ধ না থাকলে কোনো কাজ করা সম্ভব নয়।
আগামি দিনে আপনারা সকলে মিলে সংগঠনকে শক্তিশালী করার মানসে প্রত্যেক ওয়ার্ডে কমিটিগুলো দ্রুত করার আহবান জানান তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

এছাড়াও বক্তব্য রাখেন পৌর নির্মাণ শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ফজর আলী, সহ-সাধারণ সম্পাদক কৃষ্ণপদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন মোড়ল প্রমূখ।

এ সময় সংগঠনের পৌর দপ্তর সম্পাদক তহিদুজ্জামান বাদশা, কোষাধ্যক্ষ মোখলেছুর রহমান, প্রচার সম্পাদক মিলন, ক্রীড়া সম্পাদক নাছিরুদ্দীন, সমাজকল্যাণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম, কার্যকরী সদস্য শাহিনুর ইসলাম দবির উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা পৌর নির্মাণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল