শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ ও রোপন উৎসব

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ ও রোপন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে আম গাছের চারা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে হাসিমুখ সেঞ্চুরি এর আয়োজনে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের চেয়ারম্যান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম।

এসময় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ২ শ’ আম গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, গাছ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের পরিবেশ বাঁচায় এবং আমাদেরকে অক্সিজেন দেয়। গাছের সাথে আমাদের সকলের নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। এখন বর্ষা মৌসুম, গাছ লাগানোর উপযুক্ত সময় সাম্প্রতিক সময়ে আবহাওয়ার প্রতিকূলতা কাটাতে সাহায্য করতে পারে সবুজ বনায়ন এজন্য সবাই সামর্থ্য অনুযায়ী গাছ লাগান ও পরিবেশ বাঁচান। গাছের চারা পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা আনন্দ উল্লাস প্রকাশ করে।

এসময় সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো