শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাবেক এমপি হাবিবের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় জিডি

কলারোয়ায় সাবেক বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ। বুধবার (২৯ জুন) সাতক্ষীরা সদর থানায় ওই জিডি রেকর্ড করা হয়।

জিডিতে সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ উল্লেখ করেন, ২০০২ সালের ৩০ আগস্ট বেলা ১১টা ৫০ মিনিটে কলারোয়া বিএনপি অফিসের সামনের রাস্তায় হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা শেখ হাসিনার গাড়িবহরে গুলিবর্ষণ ও বোমা হামলা করেন। এ সংক্রান্ত দুটি মামলায় বুধবার সাতক্ষীরা বিশেষ ট্রাইব্যুনাল-৩ এ সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। আদালতের কার্যক্রম চলাকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এ এম মুনির, সহকারী অ্যাটর্নি জেনারেল মুহাম্মাদ শাহীন মীরা, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। বিচারক দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে মামলার পরবর্তী তারিখ আগামী ১৪ জুলাই ধার্য করে এজলাস কক্ষ ত্যাগ করছিলেন। এসময় আদালত কক্ষে থাকা মামলার আসামি হাবিবুল ইসলাম হাবিব এবং আরও কয়েকজন আসামি অতিরিক্ত অ্যাটর্নি এ এম মুনীরকে জীবননাশের হুমকি দেন, উচ্চস্বরে ভয়ভীতি দেখাতে থাকেন এবং বিভিন্ন জিনিসপত্র অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দিকে নিক্ষেপ করতে থাকেন। এ ঘটনার কারণে মামলার পরবর্তী ধার্য দিনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা বলা হয়েছে জিডিতে।

জানতে চাইলে সাতক্ষীরা জজ কোর্টের পিপি আব্দুল লতিফ বলেন, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক মামলায় বুধবার সাক্ষ্যগ্রহণের পর এজলাস কক্ষ ত্যাগ করার সময় হাবিবসহ আরও কয়েকজন আসামি অতিরিক্ত অ্যাটর্নি এ এম মুনীরকে জীবননাশের হুমকি দেন এবং বিভিন্ন জিনিসপত্র অতিরিক্ত আটর্নি জেনারেলের দিকে নিক্ষেপ করতে থাকেন। এ ঘটনায় আমি সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ূম বলেন, সাতক্ষীরা জজ কোর্টের পিপি আব্দুল লতিফ বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল