শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জানুয়ারি, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের সদস্যদের সঙ্গে শহর ছাত্রশিবিরের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার স্থানীয় ও শীর্ষস্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাব-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা। শুক্রবার (২ জানুয়ারি) রাতে শহরের পিজ্জা মিলান রেস্টুরেন্টের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিউ মার্কেট ক্লাবের উপদেষ্টা ও ৭১ টিভির সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জি। নিউ মার্কেট ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুর রহমানের সঞ্চালনায় এবং সদস্য ইব্রাহিম খলিলের পবিত্রবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সাতক্ষীরায় ছাত্রদলের দোয়া মাহফিল

সাতক্ষীরা প্রতিনিধি: আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাতক্ষীরায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে সাতক্ষীরা শহরের ইটাগাছা চিত্ত মোড় সংলগ্ন সিএমবি মসজিদে সাতক্ষীরা শহর ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব,বিস্তারিত পড়ুন

দৈনিক নয়া দিগন্তের সাতক্ষীরা প্রতিনিধি জিললুর রহমানের মায়ের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম মোঃ ইউনুস আলীর স্ত্রী ও সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মো জিললুর রহমানের মা ফজিলাতুন্নেছা (৭৫) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১ টায় পুরাতন সাতক্ষীরা বুদ্ধিপুর কলোনিস্থ আল আমান জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমার জানাজা নামাজে ইমামতি করেন সাতক্ষীরা-২ আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য প্রার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইমারত নির্মাণ শ্রমিক অফিসে ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়ন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান স.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর মৃত্যুতে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপি, পৌর ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় আলেম-ওলামা ও মুসল্লিরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুজ্জামান পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় পার্টি নেতা বাপ্পির মা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পির মা আমেনা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি প্রয়াত দন্ত চিকিৎসক আমজেদ হোসেনের স্ত্রী। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর সাতক্ষীরা কেন্দ্রীয় জামে মসজিদ (পুরান মার্কাজ) প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পৌরসভার রসুলপুর সরকারি কবরস্থানে স্বামীর কবরের পাশে আমেনা খাতুনকে দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের কুখরালী ফুটবল মাঠে ৬ নং ওর্য়াড বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল রউফ। পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নাসির উদ্দীনের সভাপতিত্বে ও ৬নং ওর্য়াড বিএনপির সদস্য মোঃ মিয়ারাজের আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী,জেলা বিএনপির সাবেকবিস্তারিত পড়ুন

ঢাকায় হাত মেলানোর পর পাকিস্তানকে ‘খারাপ প্রতিবেশী’ আখ্যা জয়শঙ্করের

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও করমর্দন করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে সেই সাক্ষাতের দু’দিনের মধ্যেই পাকিস্তানকে ‘খারাপ প্রতিবেশী’ আখ্যা দিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন তিনি। ভারতের মাদ্রাজে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি)–এর শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় জয়শঙ্কর বলেন, “আমাদের কী করা উচিত বা কী করা উচিত নয়—তা কেউ আমাদের বলেবিস্তারিত পড়ুন

আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি, গত ১৪ মাসে আমি এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি। একজন এসে আমার সামনে বলতে পারবেন না কারও পকেট থেকে, কোনো ব্যক্তি থেকে এক কাপ চায়ের টাকাও আমি দুর্নীতি করেছি। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মিলনায়তনে দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা-কামালকে দেশে ফিরতেই হবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এক সময় না এক সময় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে দেশে ফিরতেই হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে। শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় অবস্থিত নিতাই গৌর সেবাশ্রমে অধ্যক্ষ বাবাজী মহারাজ চিন্ময় আনন্দ দাসের (চঞ্চল গোসাই) সঙ্গে একান্ত সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সারা বাংলাদেশে অত্যন্তবিস্তারিত পড়ুন