মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

ইশরাকের কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, মাদক সমাজ ও দেহকে ধ্বংস করে দিচ্ছে। এ পরিস্থিতিতে ইশরাকের যা করা দরকার ছিল, তিনি তা করেছেন। ওই অভিযানে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। তার হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো এতটুকু। তার কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই। মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথাগুলো বলেন। বিরোধীদলীয় নেতা বলেন, ইশরাক হয়তো ভালো নিয়তেই করেছিলেন। কিন্তু খারাপ নিয়তে প্রয়োগবিস্তারিত পড়ুন

রাজশাহীতে ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহী পৌঁছেই ৩৮ হাজার ৯৭০ জন আখচাষিকে সরকারি প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভা মঞ্চে বসে তিনি ল্যাপটপের বাটন চেপে কৃষকদের এই প্রণোদনা দেন। কৃষকদের ব্যাংক হিসাবে এই টাকা পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে কৃষকেরা মোবাইলে এসএমএস পান। জনসভার প্রথম পর্বে প্রধানমন্ত্রী কৃষকদের এই প্রণোদনা দেন। তিনি বলেন, ৩৮ হাজার ৯৭০ জন কৃষককে ১২ কোটি টাকা প্রণোদনা দেওয়া হলো। পরে তিনি ১৫টি মিল জোনেরবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষেই কাজ করতে হবে। দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে এই পথে কেউ বাধার সৃষ্টি করলে দলে তার কোনো জায়গা হবে না। মঙ্গলবার (২০ অক্টোবর) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, স্থানীয় নির্বাচনে কীভাবে কাজ করতে হবে, সে বিষয়েবিস্তারিত পড়ুন

রাজনীতিবিদদের জনকল্যাণে কাজ করতে হবে: এম এ মুহিত

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, রাজনীতিবিদদের জনকল্যাণে কাজ করতে হবে। সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে হবে। নেতাদের পেছনে ঘুরে নেতা হওয়ার পুরোনো রাজনীতির দিন শেষ হয়ে গেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সনাতনী ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মধ্যে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে মোট ১৪০ বান্ডিল ঢেউটিন এবং নগদ অর্থবিস্তারিত পড়ুন

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন ইশরাক হোসেন। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেন তিনি। এরপর থেকে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড়বিস্তারিত পড়ুন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় ইলিশ শিকার, নদীপাড়ে হাট

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে চলছে মা ইলিশ শিকার। অভিযোগ উঠেছে, গভীর রাতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে ইলিশ ধরে নদীপাড়েই অস্থায়ী হাট বসিয়ে বিক্রি করছেন অসাধু জেলেরা। প্রশাসনের অভিযান চললেও বন্ধ হচ্ছে না ইলিশ শিকার ও বিক্রি। সরেজমিনে দেখা গেছে, ঈশ্বরদীর পাকশী হঠাৎপাড়া, সাঁড়া ৫ নম্বর ঘাট, গোপালপুর, শ্মশানঘাট, শেখের চক ঘাট, আরামবাড়িয়া স্কুলঘাট ও কুমোরপুর ঘাটসহ পদ্মার বিভিন্ন পয়েন্টে মা ইলিশ বিক্রি হচ্ছে। সকালের দিকে নদীর ঘাটবিস্তারিত পড়ুন

নাটোরে পণ্য কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ীর

ব্যবসার কাজে পণ্য কিনতে যাচ্ছিলেন তাঁরা। গন্তব্য ছিল রাজশাহীর তাহেরপুর। সেখান থেকে ভুট্টা, পেঁয়াজ, রসুন, ধনিয়াসহ বিভিন্ন কৃষিপণ্য ও ভুসামাল কিনে নিজ এলাকায় ফেরার কথা ছিল। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল তাঁদের জীবনের শেষ যাত্রা। নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার পাঁচ ব্যবসায়ী। তাঁদের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, স্বজন ও স্থানীয় ব্যবসায়ী মহলে। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলারবিস্তারিত পড়ুন

উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি

চলমান দাঙ্গা ও লুটপাটের ঘটনার পর রাজধানী প্যারিসের কেন্দ্রীয় অংশসহ বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে ফ্রান্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি এলাকায় জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে দাঙ্গায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনরুদ্ধারে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সরকার। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটিতে দাঙ্গা ও লুটপাটের ঘটনায় আড়াই হাজারের বেশি গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় এক হাজার পুলিশ সদস্য। বিবিসি বলছে, ভাঙচুর-লুটপাটে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক শ মিলিয়ন ইউরো ছাড়িয়েবিস্তারিত পড়ুন

ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির

ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, তার হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো। মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। পুরান ঢাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে নিজ হাতে অস্ত্র প্রদর্শনের ঘটনায় বিতর্ক ও সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইশরাক হোসেন। এই ঘটনার প্রেক্ষিতে বিরোধীদলীয় নেতা সরকারের এই পদক্ষেপ এবং ইশরাক হোসেনেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী

রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষীর মাঝে ১২ কোটি প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার বিকালে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আখচাষীদের প্রণোদনা প্রদান ও জনসভায় প্রধানমন্ত্রী কম্পিউটারে বোতাম টিপে এই অর্থ সংশ্লিষ্ট চাষীদের মোবাইল একাউন্টে প্রদান করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমি কম্পিউটার একটা বোতাম চাপ দেব। চাপটা দেওয়ার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে আখচাষী ভাইদের একাউন্টে সরকারের পক্ষ থেকে দেয়া সহযোগিতা কয়েক মিনিটের মধ্যেবিস্তারিত পড়ুন