বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মেহমানখানার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা শহরের মাওয়া চাইনিজ চত্বরে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু। জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসানবিস্তারিত পড়ুন
নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, প্রেম, সাম্য ও মুক্তির অবিনাশী সুর ছড়িয়ে পড়েছে মাদ্রাসার তরুণ প্রাণগুলোর মাঝে। জাতীয় কবির সৃষ্টিশীল ভাবধারা ও আদর্শকে শিক্ষার্থীদের কর্ম ও মননে চিরভাস্বর রাখার দীপ্ত প্রত্যয়ে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়ে গেল এক প্রাতিষ্ঠানিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের দিকনির্দেশনায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদযোগে উদযাপিত ‘নজরুল বর্ষ ২০২৬’-এর অংশ হিসেবে এই বিশেষ আয়োজনটি সম্পন্ন হয়। মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ, উইনসেরেক্স সিরাপ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর অধীন পদ্মশাখরা ও কাকডাঙ্গা বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। পদ্মশাখরা বিওপির অভিযানে ভাঙ্গার মুখ এলাকা থেকে ২বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাসেম, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সৌমেন মৈত্র, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সাতক্ষীরা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার দীপঙ্কর দত্ত, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন
অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই

অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার এবং এক্সপার্ট যুব সংঘের পরিচিত মুখ, বীর মুক্তিযোদ্ধা মরহুম আছমাতুল্লাহর সুযোগ্য সন্তান সেলিমুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। আজ ২৯শে অক্টোবর, বৃহস্পতিবার ভোরে (সকাল ৪টার দিকে) স্ট্রোকজনিত কারণে শহরের মাগুরায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক এই মৃত্যুতে পরিবার-পরিজনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজার নামাজ আজ জোহরের নামাজের পর তাঁর গ্রামের বাড়িবিস্তারিত পড়ুন
শ্যামনগরে জীবন-জীবিকা উন্নয়নে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

পরিতোষ কুমার বৈদ্য : শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা মেীজার ৫০নং গাবুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক দলের সদস্যদের জীবন-জীবিকা উন্নয়নে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। বুদবার সকাল ৯:০০ টায় (২৮ অক্টোবর ২০২৬) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা মেীজার ৫০নং গাবুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক দলের ১৮ জন সদস্য জীবন-জীবিকা উন্নয়নে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণে অংশ নেন। উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, প্রধান অতিথি ও প্রশিক্ষকবিস্তারিত পড়ুন
পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন

জাতীয় বেতন স্কেল–২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সরকারি কর্মচারীদের বেতন–ভাতা দিতে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। বুধবার (২৮ অক্টোবর ২০২৬) অর্থ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন বেতন স্কেল কার্যকরের পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মচারীদের বেতন নির্ধারণ, প্রযোজ্য ভাতা ও পেনশন–সংক্রান্ত বিভিন্ন শর্ত তুলে ধরা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে জনস্বার্থে চুক্তিভিত্তিকবিস্তারিত পড়ুন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল। আমরা মনে করি, তারা কোনো দিন রাজনৈতিক দল ছিল না। তাদের ডিএনএর মধ্যে গণতন্ত্রের বীজ ছিল না। তারা স্বৈরতান্ত্রিক একটি মাফিয়া শক্তি ছিল। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চাইলেও দেশের জনগণ তা গ্রহণ করবে না। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০২৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজেবিস্তারিত পড়ুন
তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর

– কী বলে যেতে পারলেন না তাহসিফ সাউরি? – বাবার তথ্যমতে, যেখানে তার মরদেহ পাওয়া গেছে, সেখানে কোনো দিন যাননি তিনি। তাহলে সেখানে গেলেন কীভাবে? – কোন ছোট ভাই তাকে বাসা থেকে ডেকে নিয়েছিলেন? – সন্ধ্যা থেকে রাত ১টা ৩৫ মিনিট পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি মা। সেই সময়টুকুতে তার সঙ্গে কী কী ঘটেছিল? – হঠাৎ রাত ১টা ৩৫ মিনিটে কে মেসেজ দিয়ে জানিয়েছিল, ‘আসছি’? – বাবার ভাষ্যমতে, কোন বিষয়বিস্তারিত পড়ুন
বিমান বাহিনী সাবেক কর্মকর্তার মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদ ইসলামের

নিখোঁজ হওয়ার এক দিন পর ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের অফিশিয়াল ফেসবুক পোস্টে এ দাবি জানান তিনি। পোস্টে নাহিদ ইসলাম বলেন, এ ঘটনায় তিনি বিস্মিত ও গভীরভাবে মর্মাহত। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনাবিস্তারিত পড়ুন

