শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরীর মৃত্যুরহস্য উদ্ঘাটনে তার ‘জুনিয়র বন্ধু’ দীপকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার দিন রাতে তারা দুজন মোটরসাইকেলে করে রাজধানীর উত্তরা থেকে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানান দীপ। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় সাংবাদিকদের এসব তথ্য জানান পিবিআই ঢাকা মেট্রো উত্তরের ইন্সপেক্টর সাজেদুর রহমান। দীপের দেওয়া তথ্য যাচাই করে এসব প্রশ্নের উত্তর খুঁজছে পিবিআই।বিস্তারিত পড়ুন
‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি

তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় আটক বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন, ঘটনার রাতে কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদে ঝাঁপ দেন এবং তিনি নিজে পালিয়ে বাঁচেন। পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ আরও চাঞ্চল্যকর দাবি করে বলেছেন—সেই ধাওয়াকারীরা মূলত ‘পুলিশের লোক’ ছিল। এদিকে মরদেহ উদ্ধারের স্থান থেকে মাত্র ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধারবিস্তারিত পড়ুন
ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার

ভালো চাকরির লোভ দেখিয়ে ভারতে পাচার করার পর পুনের কুখ্যাত যৌনপল্লিতে বিক্রি করে দেওয়া ছয় বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) ভোরে মহারাষ্ট্রের পুনে শহরের বুধবার পেথ এলাকার একাধিক নিষিদ্ধ পল্লিতে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় মানবপাচার ও জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে চার দালালের বিরুদ্ধে মামলা রুজু করে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুনে পুলিশের ডেপুটি কমিশনার (জোন-১)বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সংবর্ধনা পেলেন ছয় গুণীজন

মুক্তিযুদ্ধ, চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরায় ছয় গুণীজনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদ। সংগঠনটির ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সন্ধ্যায় সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল সরণির ম্যানগ্রোভ সভাঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত ছয় গুণীজন হলেন বীর মুক্তিযোদ্ধা কাজীবিস্তারিত পড়ুন
তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের লিফলেট বিতরণ

সাতক্ষীরার তালা উপজেলার ৩ নম্বর সরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান ৩ নম্বর ওয়ার্ড কাশিপুর এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সরুলিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকায় তিনি এই নির্বাচনী লিফলেট ও গণসংযোগ করেন। গণসংযোগকালে শেখ জিল্লুর রহমান ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তাঁর আগামী দিনের পরিকল্পনা ওবিস্তারিত পড়ুন
নির্বাচিত হলে মাদক নির্মূলে কুশখালীতে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন

আসন্ন কুশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক জাহিদ হোসাইন বলেছেন, আমি নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সুধীজনদের সমন্বয়ে মাদকবিরোধী কমিটি গঠন করবো। সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করবো। তিনি বলেন, কুশখালী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি পাড়ায় মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। মাদকের ভয়াবহ ছোবলে যুবসমাজ ধীরে ধীরে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এখনই সম্মিলিতভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেবিস্তারিত পড়ুন
বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের

পাবনা সদর উপজেলায় বৃষ্টির সময় বিলের একটি ঘরে আশ্রয় নিয়েছিল কয়েকজন। এ সময় বজ্রপাতে আশ্রয় নেওয়া ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে বলে মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানিয়েছেন। তিনি বলেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় তারা একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। ঘরটি ছিল পলিথিনের। সেখানেই বজ্রপাত ঘটে। যারা নিহত হয়েছেন, তারা সবাই কিশোর ও তরুণ।বিস্তারিত পড়ুন
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন
জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর এক বিরল ও প্রশংসনীয় রাজনৈতিক সৌহার্দ্যের দৃশ্য দেখা গেছে। জয়ের পরদিন শুক্রবার (৩০ অক্টোবর) সকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসেনের বাসায় ফুলের তোড়া নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। এ সময় দুই নেতা কোলাকুলি করেন, একে অপরকে মিষ্টিমুখ করান এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন। সাক্ষাতকালে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন দলীয়বিস্তারিত পড়ুন
৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় ছয়জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে জোশীমঠ-বদ্রীনাথ আকাশপথে বিমান নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর দুর্গম এলাকায় কপ্টারটি আছড়ে পড়ে। এ ঘটনার পর দুর্ঘটনাস্থলে জোর উদ্ধার অভিযান শুরু হয়েছে। দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট ছয়জন আরোহী ছিলেন এবং তারা সবাই পুরুষ। যাত্রীরা হলেন—প্রতাপা, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে ও এইচ এস নটরাজ। হেলিকপ্টারটি পরিচালনা করছিলেন ক্যাপ্টেন হিমাংশু। প্রতিবেদনে বলা হয়েছে, হালকাবিস্তারিত পড়ুন
একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

বেতন ভাতার বাইরে অনৈতিক সুবিধা নিয়ে থানাসহ বিভিন্ন ইউনিটের ক্যাশিয়ার হিসেবে পরিচিত ২৮ জনকে একযোগে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। এরমধ্যে পুলিশের বাবুর্চি থেকে এসআই পর্যন্ত রয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এ পদক্ষেপ নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনিয়ম ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গারবিস্তারিত পড়ুন

