শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পুলিশের ধাওয়া খেয়ে তুরাগ নদে ঝাঁপ দেওয়ার তথ্য মানতে নারাজ তার বাবা একেএম এনায়েতুল করিম। তার দাবি, তাহসিফ একজন প্রশিক্ষিত সাঁতারু ছিলেন। পাইলট হিসেবে সাঁতারের বিশেষ প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি এ বিষয়ে সনদও ছিল তার। ফলে ধাওয়ার মুখে নদীতে ঝাঁপ দিয়ে ছেলের মৃত্যুর যে তথ্য সামনে আনা হচ্ছে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে প্রকৃত ঘটনা আড়াল করে তদন্ত ভিন্ন খাতে প্রবাহিতবিস্তারিত পড়ুন
দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে। তাকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপের বক্তব্যে পাওয়া গেছে অসংগতি। একটি দৈনিক পত্রিকাকে দেওয়া বক্তব্যে দীপ দাবি করেছিলেন, রাতে একসঙ্গে রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া শেষে দুজন আলাদা পথে চলে যান। কিন্তু পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে তাদের ধাওয়া করা হলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং তিনি পালিয়ে আসেন। একই ঘটনার শেষ মুহূর্ত নিয়ে দুইবিস্তারিত পড়ুন
মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড় নিয়েছে। গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা একটি নম্বরবিহীন মোটরসাইকেল নিয়ে গেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মোটরসাইকেলটি তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ আলামত হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এটি তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার (৩০ অক্টোবর) টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জবিস্তারিত পড়ুন
ইভি ‘পিংক’ বাসের জন্য নারী চালকদের ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেবে বিআরটিসি

নারীদের সার্বক্ষণিক নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) শিগগিরই বিভিন্ন রুটে নারীদের জন্য বিশেষায়িত ইলেকট্রিক ভেহিকেল (ইভি) পিংক বাস চালু করতে যাচ্ছে। এসব বাস পরিচালনার জন্য দক্ষ নারী চালক তৈরির লক্ষ্যে বিআরটিসি সম্পূর্ণ বিনামূল্যে ভারী মোটরযান চালনার প্রশিক্ষণ প্রদান করবে বলে জানিয়েছেন বিআরটিসির মহাব্যবস্থাপক (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম। ফাতেমা বেগম বলেন, ‘প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের এক থেকে চার মাসবিস্তারিত পড়ুন
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দেশে ফেরেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, “প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ রাত ২ টা ৪৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।” তিনি আরও জানান, ফ্লাইটটি বৃহস্পতিবার জাপানের স্থানীয়বিস্তারিত পড়ুন
সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার

সংসদীয় কূটনীতির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও যুক্তরাজ্য। এ ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে যুক্তরাজ্যের সংসদ সদস্য লর্ড হোসেন ও ইমরান হোসেনের বৈঠকে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়। আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাজ্যেরবিস্তারিত পড়ুন
ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ১৮৫ কেন্দ্রের প্রাপ্ত ফলে ধানের শীষ প্রতীক নিয়ে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লায় প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোটগ্রহণ শেষে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা অ্যাকাডেমির হলরুমে ১৮৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. কামরুল ইসলাম। এছাড়া উপনির্বাচনে অংশ নিয়েবিস্তারিত পড়ুন

