মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন অর রশিদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে তাকে বরখাস্ত করা হয়েছে। তার বরখাস্তের আদেশ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে। এর আগে ২০২৫ সালের ১৮ আগস্ট মোহাম্মদ হারুন অর রশিদকে সাময়িকবিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। অন্যদিকে, জেলায় সার্বিক পাসের হার ৪৩ দশমিক ৪৫ শতাংশ। যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে। বোর্ডের ফলাফল অনুযায়ী, সাতক্ষীরা জেলায় এ বছর ২৩টি কেন্দ্রে ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১১ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৫ হাজার ৩৬ জন। পাসের হার ৪৩ দশমিক ৪৫ শতাংশ। জেলায়বিস্তারিত পড়ুন

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে মাত্র তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। শনিবার (৩১ অক্টোবর) যশোর বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড’র সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিন এসব তথ্য জানিয়েছেন। শতভাগ ফেল করা ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল সাতক্ষীরার এ. কে. ফজলুল হক এমসিএ কলেজে। প্রতিষ্ঠানটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান সভাপতির

সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নকে ঘিরে চলমান বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে কাদা ছোড়াছুড়ির ঘটনায় নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন সংগঠনের সভাপতি মোঃ আব্দুল বারী। তাঁর দাবি, প্রায় ছয় বছর আগে একটি নির্মাণকাজকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। সেই বিরোধের জের ধরেই বর্তমানে সংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একপক্ষ অন্যপক্ষের বিরুদ্ধে নানা বক্তব্য প্রচার করায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। শনিবার (৩১ অক্টোবর)বিস্তারিত পড়ুন

রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা

রাস্তার মধ্যে পণ্য রেখে ব্যবসা করায় সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৯জন ফল ব্যবসায়ী ও বেকারীর দোকানীকে জরিমানা করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দুপুরে কলারোয়া বাজারের ফল মার্কেট ও চৌরাস্তা মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম। তিনি জানান, রাস্তায় পণ্য রেখে ব্যবসা করায় ৯ জন ফল ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা ও ২টি বেকারীতে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ধ্বংস করা হয়। জরিমানা করা ব্যবসায়ীরাবিস্তারিত পড়ুন