শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অক্টোবর, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার

সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে তীব্র সংকট ও অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। দেশের বিভিন্ন জেলায় খুচরা দোকানে ঘুরেও সিলিন্ডার পাচ্ছেন না সাধারণ ক্রেতারা। আর কোথাও পাওয়া গেলেও গুনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে কয়েকশ টাকা বেশি। এরই মধ্যে কমিশন বৃদ্ধিসহ নানা দাবিতে আগামী বৃহস্পতি ও শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। ফলে সংকট ও বাজারে অস্থিরতা আরও চরমে পৌঁছানোর আশঙ্কা দেখা দিয়েছে। গত ৪ অক্টোবরবিস্তারিত পড়ুন

ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না। এ ধরনের পরিস্থিতিতে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। এলপিজি ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং কমিশন বাড়ানোর দাবিসহ বিভিন্ন প্রতিবাদে ১৫ ও ১৬ অক্টোবর (বৃহস্পতি ও শুক্রবার) দেশ জুড়ে দুইদিন এলপিজিবিস্তারিত পড়ুন

চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের

চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ঋণনির্ভর অর্থায়ন থেকে বেরিয়ে যৌথ বিনিয়োগ ও সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে অর্থায়নের ধরন পরিবর্তন নিয়ে আলোচনা করেছে সরকার। বুধবার (১৪ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে চীনের এক্সিম ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী বলেন, চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে বিদ্যমানবিস্তারিত পড়ুন

এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক স্থিতিশীলতা, উন্নয়ন অর্থায়ন, আর্থিক খাতের সংস্কার এবং আঞ্চলিক সহযোগিতা আন্তর্জাতিক অর্থনৈতিক নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ অঞ্চলের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক এবং আসিয়ান ও প্লাস থ্রি ম্যাক্রোইকোনমিক রিসার্চ অফিসের (এএমআরও) শীর্ষ কর্মকর্তাদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। এশিয়ার অর্থনীতি নিয়ে নীতিনির্ধারণী আলোচনা বাংলাদেশের জন্যও তাৎপর্যপূর্ণ। কারণ, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতের সংস্কার, বিদেশিবিস্তারিত পড়ুন

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কঠোর হুঁশিয়ারির পর পূর্ব ঘোষিত দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি ব্যবসায়ীরা। এদিকে নতুন করে এলপি গ্যাসের দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সংশ্লিষ্টরা। গত ১২ অক্টোবর এলপি গ্যাস ব্যবসায়ীরা ১৫ ও ১৬ অক্টোবর দেশজুড়ে সব এলপিজি দোকান বন্ধ রাখার ঘোষণা দেন। আজ সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গেবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৯ নভেম্বর সোমবার বিকাল সাড়ে ৩ টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন অনুষ্ঠিত হবে। বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সারওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২বিস্তারিত পড়ুন

ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২১ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৯২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ বিভাগ ও রাজশাহীবিস্তারিত পড়ুন

শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী

যুদ্ধের কালো মেঘ আর বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়েও বিদেশের শ্রমবাজারে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত গত আট মাসে বিশ্বের ১০৯টি দেশে পাড়ি জমিয়েছেন প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মী। একই সময়ে প্রবাসী কর্মীদের পাঠানো আয়ে নতুন উন্মাদনা তৈরি হয়েছে, যার মাধ্যমে দেশে এসেছে প্রায় ২৫ দশমিক ৭৪ বিলিয়ন (২,৫৭৩ কোটি ৯১ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্যানুযায়ী,বিস্তারিত পড়ুন

নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে নিউইয়র্কে বাংলাদেশ মিশনকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. মুহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববরেণ্য ও সর্বজনশ্রদ্ধেয়বিস্তারিত পড়ুন

থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র থাইল্যান্ড। দেশটির বাজারে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের দেশগুলো বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করছে। কেউ ইলেকট্রনিকস ও যন্ত্রপাতি, কেউ গাড়ি ও শিল্পের যন্ত্রাংশ, আবার কেউ জ্বালানি, রাসায়নিক ও কৃষিপণ্য সরবরাহ করে বাজার বিস্তৃত করছে। বিপরীতে, বড় অভ্যন্তরীণ বাজার, তরুণ শ্রমশক্তি ও রপ্তানিমুখী শিল্প থাকা সত্ত্বেও থাইল্যান্ডের বাজারে বাংলাদেশের উপস্থিতি তুলনামূলকভাবে আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে। থাইল্যান্ডের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে দেশটির মোটবিস্তারিত পড়ুন