শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অক্টোবর, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সারাহ কুক। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এ কথা জানান। তিনি জানান, সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয়াদি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। এ সময় দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিকবিস্তারিত পড়ুন

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেল শেখ (৩৪) নামে এক গ্রাম পুলিশ সদস্যকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সোহেল শেখ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাত ৯টার দিকে উপজেলার হাজরাকাটি বাজারে একটি চায়ের দোকানের সামনে বিল্লাল বিশ্বাস, ফারুক বিশ্বাস ও হযরত সরদার তাঁকে গালিগালাজ করেন। এ সময় তিনি প্রতিবাদ করলেবিস্তারিত পড়ুন

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন। রবিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নুরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে তালা প্রেসক্লাব। গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি কাজী আরিফুল হক ভুলু, আছাদুজ্জামান রাজু ও খলিলুর রহমান লিথু, সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নে ৫ পিস ইয়াবাসহ সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।উ পজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আবু সাঈদকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর চারজন—সাইফুল ইসলাম, সবুজ হোসেন, শরিফুল ইসলাম ও আতিকুর রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুর রহমান (৫৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আছাফুর রহমান কদমখালী গ্রামের কফিল উদ্দীনের ছেলে। দেবহাটা থানা পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. ইব্রাহিম মোল্ল্যা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আছাফুর রহমানকে গ্রেপ্তার করেন। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনে অধ্যক্ষ খলিলুর রহমান-অধ্যাপক নূর মোহাম্মদ পাড় ও প্রভাষক আব্দুল ওহাব নেতৃত্বাধীন পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে এ পরিষদের প্রার্থীরা জয় পেয়েছেন। শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৫৫০ জন ভোটারের মধ্যে ৫৪০ জন ভোটার বিরতিহীন ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । ভোটগ্রহণ শেষে গণনা করে রাত সাড়ে ১০ টার দিকেবিস্তারিত পড়ুন

ট্রাম্পের সঙ্গে বিশ্বনেতাদের ছবির ফ্রেমে বিতর্ক, পেছনের গল্প যা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিভিন্ন দেশের নেতাদের ছবি নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক ও নানা আলোচনা তৈরি হয়েছে। ছবিগুলোতে ট্রাম্পের শারীরিক ভঙ্গি ও অভিব্যক্তি এতটাই এক ও অভিন্ন যে, প্রথম দেখায় অনেকের কাছেই সেগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে মনে হয়েছে। কেউ কেউ আবার রসিকতা করে দাবি করেছেন, বিশ্বনেতারা যেন ট্রাম্পের কোনো কার্ডবোর্ড কাটআউটের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ছবিগুলো সম্পূর্ণ আসল এবংবিস্তারিত পড়ুন

এক বছরে তিন গুণ বেড়েছে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী

দেশে ডিজিটাল আর্থিক সেবার বিস্তারের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর মোবাইল অ্যাপ ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা এক বছরের ব্যবধানে প্রায় তিন গুণ হয়েছে। এক বছরে ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখের বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই শেষে ব্যাংকিং অ্যাপের সক্রিয় গ্রাহক দাঁড়িয়েছে ২ কোটি ৯ লাখ ৭৫ হাজার ৩২৫ জনে। গত বছরের আগস্টে এ সংখ্যা ছিল ৭১ লাখ ৬৬ হাজার ৫৮৯ জন। খাতসংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের চালু করা ‘বাংলা কিউআর’বিস্তারিত পড়ুন

বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান। সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দেন। প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত তা দূর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যেবিস্তারিত পড়ুন

ইইউ বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে : মিলার

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরও পাশে থাকতে চায় ইইউ। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনাও খতিয়ে দেখছে তারা। রোববার (৪ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের একটি অধিবেশনে তিনি এ কথা বলেন। মাইকেল মিলার বলেন, বাংলাদেশকে এখন আর শুধু সহায়তা নেওয়া একটি দেশ হিসেবে দেখে না ইইউ। দুই পক্ষের মধ্যেবিস্তারিত পড়ুন