শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অক্টোবর, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!

ওয়ানডে বিশ্বকাপে আবারও দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। শুধু একবার নয়, এবার একই বিশ্বকাপে তিনবার মুখোমুখি হতে পারে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে তো বটেই, পরবর্তীতে সুপার সেভেন এবং নকআউট পর্বেও দেখা হতে পারে ভারত ও পাকিস্তানের। বৃহস্পতিবার ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। ৭ অক্টোবর ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। তার তিনদিন পরই, ১০ অক্টোবর বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তানের ম্যাচ দেখার সুযোগ পাবে ক্রিকেটবিস্তারিত পড়ুন

বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল

বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগ্রহী ব্যক্তিরা আগামী ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের পর নতুন করে কোনো আবেদন গ্রহণ করা হবে না। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গত ১ অক্টোবর বৃহস্পতিবার এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে নির্ধারিত সময়ের মধ্যে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিল করতে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয়ের গেজেট শাখা থেকে জারি করা একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চ্যানেল আই মাটি ও মানুষের কথা বলে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে কৃষি, কৃষক, খাদ্য উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন ও বাঙালি সংস্কৃতির বিকাশে চ্যানেল আই অদ্বিতীয়। আগামীতেও এই ইতিবাচক ভূমিকা দেশের কল্যাণে অব্যাহত থাকবে। অব্যাহত থাকবে চ্যানেল আইয়ের জয়যাত্রা। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভা ঘরে জনপ্রিয় স্যাটালাইট চ্যানেল ‘চ্যানেল আই’ এর ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এভাবেই চ্যানেল আইয়ের কাছে নানা প্রত্যাশা ব্যক্তবিস্তারিত পড়ুন

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

সদ্য পদত্যাগ করা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগের পর দল থেকে পদত্যাগের এ নির্দেশ দেওয়া হয়েছে বলে শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি সূত্রে জানা গেছে। রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে সাংগঠনিক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোর দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সৌদি পাবলিক সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, অভিযুক্তকে সঙ্গে সঙ্গেই আটক করে পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছিল যে, মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী বোমা হামলা প্রতিহত করা হয়েছে। তবে কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে যে এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। মূলত ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের একটি পুরোনো ভিডিওরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর বিরুদ্ধে হুতিদের কথিত হামলা ও আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের কলারোয়া উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ জমঈয়ত আহলে হাদিস ও শুব্বানে আহলে হাদিস বাংলাদেশের কলারোয়া শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জমঈয়ত আহলে হাদিস বাংলাদেশের সহসভাপতি ওহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তৌফিকুর রহমান,বিস্তারিত পড়ুন

জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

তৃণমূল পর্যায়ে সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়ার শিবগঞ্জ এবং নবগঠিত মোকামতলা উপজেলায় দুটি পৃথক সাংগঠনিক সভায় বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে নির্দেশনা দেন। প্রতিমন্ত্রী প্রথমে মোকামতলা মহিলা কলেজে নবগঠিত মোকামতলা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সাংগঠনিক সভায় যোগ দেন। পরবর্তীতে তিনি শিবগঞ্জ উপজেলাবিস্তারিত পড়ুন

সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। ফেরদৌসীর পদত্যাগের পর তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদে গিয়ে নিজেই পদত্যাগপত্র জমা দেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য। জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন সংসদ সচিববিস্তারিত পড়ুন

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তার পদত্যাগ কার্যকর হয়েছে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে পদত্যাগপত্রটি নির্বাচন কমিশনে পাঠানো হবে বলেও জানান স্পিকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের টানেলে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্পিকার হাফিজ। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘সংরক্ষিত নারী আসনের ২৩ নম্বর সংসদ সদস্য ফেরদৌসীবিস্তারিত পড়ুন

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি ও নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সাতক্ষীরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্রুত কার্যক্রম চালু, উচ্ছেদ হওয়া ভূমিহীনদের পুনর্বাসন, সুন্দরবন টেক্সটাইল মিলস চালু এবং সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে অসহায় ও দুস্থ ভূমিহীনদের বিনা মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়। সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতিরবিস্তারিত পড়ুন