বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচন কমিশন (ইসি) বিটের সাংবাদিকদের নেতৃত্বে সাইদুর-হিমেল

রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন সভাপতি হয়েছেন দৈনিক ইত্তেফাকের সাইদুর রহমান। তিনি সংগঠনটির বর্তমান সভাপতি ও চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি সোমা ইসলামকে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪-এর মুকিমুল আহসান হিমেল।

মঙ্গলবার নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের এই সংগঠনে দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয় এ ভোটগ্রহণ। এর আগে একই জায়গায় সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক কাজী জেবেলের পরিচালনায় সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৬০ জন ভোটারের মধ্যে সবাই ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে এর মধ্যে একটি ভোট বাতিল হয়।
সংগঠনটির কার্যনির্বাহী কমিটির ১৩টি পদে ১ বছরের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন-সভাপতি পদে সোমা ইসলামকে ১১ ভোটে হারিয়ে সাইদুর রহমান বিজয়ী হয়েছেন। সাইদুর পেয়েছেন ৩৪ ভোট। আর সোমা ইসলাম পেয়েছেন ২৩ ভোট। সভাপতি পদে দুইজন ভোটদানে বিরত থাকেন।
সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তানিয়া রহমান (৭১ টেলিভিশন)।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন চারজন। এদের মধ্যে চ্যানেল ২৪-এর মুকিমুল আহসান হিমেল ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ প্রতিদিনের গোলাম রাব্বানী পেয়েছেন ১৮ ভোট। অন্য দুই প্রার্থীর মধ্যে বাংলাভিশন অনলাইনের মো. হুমায়ুন কবির ১১ ভোট এবং বাংলানিউজ ২৪-এর ইকরাম উদ দৌলা পেয়েছেন ৪ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, বৈশাখী টেলিভিশনের কাজী ফরিদ। তিনি পেয়েছেন ৩৯ ভোট। তার নিকটতম প্রার্থী আরটিভির আতিকা রহমান পেয়েছেন ১৭ ভোট।
অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, আরিফুল ইসলাম (আলোকিত বাংলাদেশ)।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের বেলায়েত হোসাইন। তিনি পেয়েছেন ৩৭ ভোট। এ পদের নিকটতম প্রার্থী ঢাকা পোস্টের সাইদ রিপন পেয়েছেন ২০ ভোট।
দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. সিরাজুস সালেকীন চৌধুরী (মানবজমিন)।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নিউজ বাংলার খায়রুল ইসলাম বাশার। তিনি পেয়েছেন ৩৬ ভোট। এ পদের নিকটতম প্রার্থী ডেইলি সানের মুহিবুব জামান পেয়েছেন ২৪ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে পাঁচটি পদে পাঁচজন প্রার্থী থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে সদস্য পদের ধারাক্রম নির্ধারণ করতে এ পদে ভোট হয়েছে।
এ পদে প্রতিদিনের সংবাদের গাজী শাহ নেওয়াজ পেয়েছেন ৩৮ ভোট, ইন্ডিপেন্ডেন্ট টিভির মাহমুদুল হাসান পারভেজ পেয়েছেন ৩৬ ভোট, ডিবিসির মোসা. কাওসারা চৌধুরী কুমু পেয়েছেন ৩১ ভোট, বাংলাভিশনের সৈকত সাদিক পেয়েছেন ৩০ ও নয়া দিগন্তের হামিদ সরকার পেয়েছেন ২৯ ভোট।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক আশিষ সৈকত।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন অনলাইন খবর সংযোজের সম্পাদক সিনিয়র সাংবাদিক শেখ নজরুল ইসলাম ও ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন আলমগীর জুয়েল।
সূত্র: দৈনিক ইত্তেফাক

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক