বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূলীয় অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দের দাবী আশাশুনি জলবায়ু অধিপরামর্শ ফোরামের

আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে উপকূলীয় অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দের দাবী করেছে আশাশুনি উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম।
উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স এর সহযোগিতায় ১৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে দশটায় আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভার আয়োজন করা হয়।

অর্ধবার্ষিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হান্নান, আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মিনতী সরকার, সদস্য বনমালী দাস, বিমল কৃষ্ণ মন্ডল, কল্যানী সরকার সহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ এবং লিডার্স এর এ্যাডভোকেসি কর্মকর্তা পরিতোষ কুমার বৈদ্য, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর সিরাজুল ইসলাম প্রমূখ।

সভাপতি বলেন, “দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন জনিত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বেড়িবাঁধ ভাঙন, উচ্চ জোয়ারের চাপ, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবণাক্ততা পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ফলে মানুষের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থান, কৃষি ফসলের উপর বিরুপ প্রভাব পড়েছে। এখানে বছরে দুই-তিনবার মানুষের ঘর ভাঙ্গে। বিলিন হয় তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন। টিকতে না পেরে মানুষ অন্য স্থানে চলে যাচ্ছে। এজন্য সকল উপজেলাতে একই বাজেট না করে উপকূলীয় উপজেলার জন্য বিশেষ বাজেট বরাদ্দের দাবী করছি।”

একই রকম সংবাদ সমূহ

আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো

আবু সাঈদ, সাতক্ষীরা : ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বিধ্বস্ত হওয়ার ৬ বছর পারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনিতে হারি চুক্তিতে ইজারা নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরেবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে চলছে চলাচল : ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • সাতক্ষীরায় মেয়ে হত্যা মামলা তুলে নিতে বাদী ও তার স্বামীর প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামীরা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ধীরগতি, পাঠদান ব্যাহত
  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • আশাশুনিতে তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জব্দ