বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার পুষ্পকাটিতে ক্যান্সারে আক্রান্ত শিশু এনামুল বাঁচতে চায়

কুলিয়ায় ক্যান্সারে আক্রান্ত শিশু মো. এনামুল হোসেন বাঁচতে চায়। মাত্র ১২ বছর বয়সী শিশু এনামুলের যখন মাঠে খেলাধুলায় ব্যস্ত থাকার কথা, তখন সে হাসপাতালের বেডে শুয়ে বাঁচার আকুতি জানাচ্ছে। এনামুল দেবহাটা উপজেলা কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটি গ্রামের হতদরিদ্র দিনমজুর নুর হোসেনর ছেলে। সে বহেরা এ. টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। গত কয়েক মাস আগে মোরশেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় চিকিৎসকদের পরামর্শে রাজধানী ঢাকায় নিয়ে যান বাবা নুর হোসেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানোর পর এনামুলের ক্যান্সার ধরা পড়ে। আর ওই পর্যন্ত চিকিৎসা খরচ যোগান দিতেই সর্বশান্ত হয়ে পড়েছে তার পিতা নুর হোসেন। অনেক কষ্টেও এনামুলের চিকিৎসা ব্যয় বহন করা তাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে। এনামুলের পিতা নুর হোসেন জানান, তার ছেলের চিকিৎসার জন্য প্রায় ৮ লক্ষ টাকা প্রয়োজন, যা তাদের পক্ষে জোগাড় করা অসম্ভব। এ জন্য এনামুলকে বাঁচাতে তিনি সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন। সহযোগিতার জন্য যোগাযোগ (এনামুলের পিতা) ০১৭৮৭৯৬৩৪৫২ (বিকাশ) ও ২৮১৩০০২০৫৮১০৬, সোনালী ব্যাংক, কুলিয়া বাজার শাখা।

সূত্রে. পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল
  • ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল
  • দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
  • দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা