শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ইলিশপুরে প্রীতি ফুটবল ম্যাচে চন্দনপুরের জয়

কলারোয়ার ইলিশপুরে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের হারিয়ে চন্দনপুর ফুটবল দল জয়লাভ করেছে। খেলায় ৬-২ গোলে জয়ের স্বাধ পায় চন্দনপুর।

রবিবার বিকেলে উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর হাইস্কুল মাঠে ওই ম্যাচ অনুষ্ঠিত হয়।

স্বাগতিক দল ইলিশপুর ফুটবল একাদশের আমন্ত্রণে খেলায় অংশ নেয় চন্দনপুর ফুটবল একাদশ।
খেলার প্রথমার্ধে চন্দনপুরের ৯ ও ৭ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার সাজু ও শহিদুল্লাহ দু’টি করে ৪টি গোল করেন। আর ইলিশপুরের ১১ নাম্বার জার্সি পরিহিত রাজু দু’টি গোল করেন। ফলে প্রথমার্ধে ৪-২ গোলের ব্যবধানে এগিয়ে থাকে অতিথি দল। দশ মিনিটের বিরতীর পর দ্বিতীয়ার্ধের খেলায় চন্দনপুরের তাহের (১২) ও সুমন (১০) একটি করে ২টি গোল করেন।
রেফারির শেষ বাশি বাঁজার সময় চন্দনপুর ফুটবল একাদশ ৬-২ গোলে জয়লাভ করে।

খেলাটি পরিচালনা করেন ইসতিহার আলম।

কিছু সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

এদিকে, চন্দনপুর ফুটবল একাদশের টিম ম্যানেজার আজম খান তার দলের খেলোয়ারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা