বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভিডিও

কলারোয়ায় উদ্ধারকৃত মাইন সেলটি বিস্ফোরণে নিষ্ক্রিয় করেছে র‍্যাব

সাতক্ষীরার কলারোয়ায় উদ্ধারকৃত মাইন সেলটি নিষ্ক্রিয় করা হয়েছে।

বুধবার (৮ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার কাকডাঙ্গা সিনিয়র মাদ্রাসার পেছনের মাঠে মাইন সেলটি নিষ্ক্রিয় করা হয়।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জে এম গালিব হোসাইন খাঁনের নেতৃত্বে র‌্যাব-৬ খুলনার বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যবৃন্দ মাইন সেলটি নিষ্ক্রিয় করেন।

দীর্ঘদিনের পুরাতন হলেও নিষ্ক্রিয়ের সময় মাইন সেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

জানা গেছে, উদ্ধারকৃত মাইন সেলটি এম-২ এ-৪ এন্টি পার্সোনাল মাইন (পাকিস্তানি ভ্যারিয়েন্ট পি-৭)। ধারণা করা হচ্ছে মাইনটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী কাকডাঙ্গা এলাকায় নিক্ষেপ করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন কলারোয়ার সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধাসহ র‍্যাব, পুলিশ ও বিজিবি’র সদস্যবৃন্দ।

এর আগে মঙ্গলবার (৭ মার্চ) সকালে কলারোয়ার সীমান্তবর্তী কাকডাঙ্গা ফুটবল মাঠের সন্নিকটে কাশেমের বাশ বাগানে কবর খননের সময় ঐ বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে স্থানীয় জনতা। এরপর উৎসুক জনতা বস্তুটি কাকডাঙ্গা উত্তরপাড়া ঈদগাহের পেছনে রউফ সরদারের বাশবাগানে এনে রাখে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা