বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছার পল্লীতে প্রেমিকার ডাকে সাড়া দিতে গিয়ে প্রেমিক পরপারে

যশোরের ঝিকরগাছা উপজেলাধীন ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে প্রেমিকার ডাকে সাড়া দিতে গিয়ে প্রেমিক ইলিয়াস হোসেন (১৯) পরপারে যাওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ইলিয়াস হোসেন শ্রীচন্দ্রপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে ও চৌগাছার সলুয়া কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।

ঘটনা সূত্রে জানা যায়, নিহত ইলিয়াস হোসেনের সাথে প্রতিবেশী আইনাল হকের মেয়ে ও গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের এইচএসসির শিক্ষার্থী লুইছ পারভিন হিরা (১৮) এর সাথে প্রেমজ সম্পর্ক ছিল। প্রেমের জের ধরে প্রেমিকার ডাকে সাড়া দিতে শনিবার গভীর রাতে দেখা করতে যান প্রেমিক ইলিয়াস। একপর্যায়ে তারা প্রেমিক জুগল প্রেমিকার ঘরের জানালার ধারে দাড়িয়ে কথা বলতে থাকে। এমন সময় কে বা কাহারা ইলিয়াসকে লক্ষ্য করে সজোরে আঘাত করলে সে ঘটনাস্থলে (জানালার পাশে) পড়ে যায়। পরে স্থানীয় লোকজন চলে আসে এবং ইলিয়াস কে মৃত অবস্থায় দেখতে পায়।
ঘটনার বিষয়ে নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে ইলিয়াসকে গভীর রাতে ডেকে নিয়ে হিরা ও তার পরিবারের সদস্যরা তাকে মারপিট করে হত্যা করা হয়েছে। নিহত ইলিয়াসের নাকের উপর আঘাতের চিহ্ন বিদ্যমান থাকতে দেখা গেছে।
অপরদিকে, হিরা ও তার পরিবারের সদস্যরা দাবি করছেন, ইলিয়াস দিনরাত হিরাকে বিরক্ত করতো। নিষেধ করলেও সে কোন কথা কর্ণপাত পরতো না। শনিবার গভীর রাতে হিরার সাথে দেখা করতে যান ইলিয়াস। কিন্তু হিরা দেখা করেনি। এ কারণে অভিমানে ইলিয়াস হিরার ঘরের জানালার গ্রিলে গলায় ফাঁস দিয়ে ইলিয়াস আত্মহত্যা করেছে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেছেন, ইলিয়াস নামের একজনে মরদেহ পাওয়া গেছে। মরদেহটি পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেমের রিপোর্ট পেলে সঠিক তথ্য পাওয়া যাবে নিহত ব্যক্তি কি ভাবে মারা গেছে। তবে দু’পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করছে কিন্তু এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। হিরা নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ

যশোরের ঝিকরগাছায় মহাসড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে আবু হুরাইরা মিম (২৫) নামেবিস্তারিত পড়ুন

রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?

সকালে তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে যখন জনজীবন ওষ্ঠাগত, ঠিক কয়েক ঘণ্টাবিস্তারিত পড়ুন

  • ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক রং দিয়ে তৈরি হচ্ছে কেক
  • কলারোয়ায় বাস-নছিমনের সংঘর্ষ, নিহত-১
  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের গদখালিতে বিশেষ পাঁচ দিবস ঘিরে ফুল বিক্রির লক্ষ্য ছুঁয়েছে শত কোটিতে
  • শংকরপুরে কৃষকের বছরের পরিশ্রম দুর্বৃত্তদের আগু*নে পুড়ে ছাই
  • ‘ফুলের রাজ্য’ যশোরের গদখালীতে ‘টিউলিপে’ সম্ভাবনার আভাস
  • যশোরের ঝিকরগাছায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
  • ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • কীটনাশক ব্যবহারে সাধারণ ভুল ও এর প্রভাব: কৃষি বিপ্লবের সামনে বড় বাধা
  • সাংবাদিক পরিচয়ে প্রাণীসম্পদ অধিদপ্তরের ৭৫ টাকার বীজ ১২’শ টাকায় বিক্রি!
  • এনজিও’র লোন গ্রান্টারে শিক্ষিকার চেক ও ষ্ট্যাম্প নিয়ে প্রতারণার অভিযোগ
  • মালয়েশিয়ায় মৃ*ত্যুর ৭দিন পর বাগআঁচড়ার যুবকের ম*রদে*হ এলো বাড়িতে