সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাঈদী বন্দনা: পাইকগাছায় সাত ছাত্রলীগ নেতাকে অব্যহতি

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় পাইকগাছা উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের সাত নেতাকে অব্যহতি দিয়েছে খুলনা জেলা ও উপজেলা ছাত্রলীগ।

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের দুই যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও শেখ মেহেদী হাসানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে সুপারিশ করেছে খুলনা জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

২৪ আগস্ট বৃহস্পতিবার বিকেলে পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ফাইমিন সরদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে পাইকগাছার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের ৫ জন নেতাকে অব্যহতি প্রদান করেছে।

বহিষ্কৃতরা হলেন-চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল ফারাবী, লস্কর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রেজওয়ান হোসেন, গদাইপুর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, হরিঢালী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ হোসেন রাফিন ও ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিব ঢালী।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী কাজে জড়িত থাকায় তাদেরকে সংগঠন থেকে অব্যহতি দেওয়া হয়েছে এবং জেলা কমিটির কাছে স্থায়ী বহিষ্কারের অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী বলেন, সংগঠনের শৃংখলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা ও ইউনিয়নের ৭ জন ছাত্রলীগের নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর