শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিদায়ী ইউএনও রুলী বিশ্বাসকে সংবর্ধনা জ্ঞাপন

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাসকে বদলিজনিত বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। কলারোয়ায় স্বেচ্ছাসেবি সামাজিক সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘ’ ও পাবলিক ইনস্টিটিউটের আয়োজনে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার(৩০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় উপজেলা প্রশাসনের নতুন ভবনে ইউএনও’র নিজস্ব কার্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও রুলী বিশ্বাস।

এ সময় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্টা ও পাবলিক ইনস্টিটিউটের(কপাই) সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, সংঘের উপদেষ্টা ও কপাই কার্যনির্বাহী সদস্য শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সংঘের উপদেষ্টা প্রধান শিক্ষক ও সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সিনিয়র সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি আফজাল ফোয়াদ অভি। অনুরুপভাবে যোগাযোগ মাধ্যমে ইউএনও মহোদয়কে বিদায় সংবর্ধনা জানান, প্রিমিয়ার ছাত্র সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসি এসএম আলতাফ হোসেন লাল্টু, সংঘের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকান প্রবাসী শরিফুল ইসলাম বিকু মল্লিক।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কপাই সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সংঘের কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, কবিরুল ইসলাম ও সংঘের সদস্যবৃন্দ। বিদায় সংবর্ধনায় বিদায়ী ইউএনও রুলী বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য, বদলিজনিত কারনে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস আগামীকাল রবিবার(১ অক্টোবর) শেষ অফিস করে সোমবার(২ অক্টোবর) সাতক্ষীরা জেলা প্রশাসনে যোগদান করবেন বলে জানা যায়। তিনি কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দীর্ঘ ১ বছর ৪ মাস ২৫ দিন দায়িত্ব পালন শেষে শারীরিক অসুস্থতায় বদলিজনিত কারনে কর্মস্থল ত্যাগ করছেন বলে অফিস সূত্রে জানা গেছে। তিনি কলারোয়াবাসীর মঙ্গল কামনা করে সকলের কাছে শুভ কামনা ও দোয়া প্রার্থনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ