শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বাবার জন্য নৌকায় ভোট চাইলেন ছেলে

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় সাতক্ষীরা-১ সংসদীয় আসনের নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের নির্বাচনী পথসভায় বাবা ফিরোজ আহম্মেদ স্বপনের জন্য নৌকায় ভোট চাইলেন তাঁর একমাত্র ছেলে মেডিকেল শিক্ষার্থী আহমেদ ইমতিয়াজ করিম উচ্ছ্বাস।

মঙ্গলবার বিকেলে কলারোয়া পৌরসভার ৯নং মির্জাপুর ওয়ার্ডে আমানুল্লাহ শেখের চাতালে অনুষ্ঠিত নৌকা প্রতীকের সমর্থনে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত পথসভায় নৌকার প্রার্থী ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের ছেলে আহমেদ ইমতিয়াজ করিম উচ্ছ্বাস দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও গণতন্ত্রের জন্য সকলের কাছে বাবার নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

উচ্ছ্বাস বলেন, সকল ষড়যন্ত্র পরাভূত করে ৭ জানুয়ারির নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট নৌকায় প্রদান করুন।

পথসভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, মহিলা কাউন্সিলর দিথী খাতুন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, আওয়ামী লীগ নেতা আবু মুহিত, আলি হোসেন, রুহুল কুদ্দুস বাবলু, শওকত আলী, আব্দুল খালেক, কামরুল ইসলাম, যুবলীগ নেতা মিন্টু, রিপন, তবিবর রহমান, সুমন হোসেন, অহিদ, চঞ্চল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শহীদ আলি ও সাবেক সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা