শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলো এসএসসি পরীক্ষার্থী নুসরাত জাহান ঋতু

নিজস্ব প্রতিনিধি : দুর্ভাগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন উপজেলার দিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী নুসরাত জাহান ঋতু (১৫)। বুধবার (৬ই মাচ) ভোর পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। সে উপজেলা দেয়াড়া গ্রামের আব্দুর রশিদ শেখের একমাত্র মেয়ে।

সহপাঠীদের তথ্যমতে,এসএসসি পরীক্ষা চলিকালীন সময় গনিত পরীক্ষার আগের দিন হঠাৎ অর্থাৎ গণিত পরীক্ষা ছিল ২৫ শে ফেব্রুয়ারি আর সে অসুস্থ হয়ে পড়ে ২৩ তারিখ।মাত্র ১৩ দিন অসুস্থ থেকে গতকাল বুধবার ভোর ৫ টায় মারা যায়। ২৩শে ফেব্রুয়ারি ২০২৪ সালে তার ব্লাড ক্যান্সার ধরা পরে। এরপর প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়, পরে তাকে ভালো চিকিৎসা দেয়ার জন্য ঢাকার মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সহপাঠীরা আরো বলেন মৃত্যুর কাছে হার মানতেই হলো ঋতুর মতো এই মেধাবী শিক্ষার্থীর। মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্কুল ক্যাম্পাস ও গ্ৰাম জুড়ে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপুল কুমার বিশ্বাস সহ সকল সহকারি শিক্ষক বূন্দ ও সহপাঠীরাসহ অন্যান্য শিক্ষার্থীরা।

তার সহপাঠী পরীক্ষার্থী ফারহান আক্তার ঐশী বলেন, ঋতু অনেক মিশুক আর হাসিখুশি ছিলো। বিশ্বাসই করতে পারছি না, বন্ধু আমাদের ছেড়ে চলে গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা