শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ ১৫ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরায় পৃথক চোরাচালান বিরোধী অভিযানে সদর ও কলারোয়া সীমান্ত থেকে ৫’শ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেটসহ প্রায় পনেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
সোমবার (২১ এপ্রিল)সকাল থেকে পৃথক পৃথক সীমান্তে অভিযান চালিয়ে জেলার ঘোনা, তলুইগাছা, কাকডাঙ্গা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজিবি।
রোববার(২১ এপ্রিল)দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদরের হিজলদী সিমান্ত থেকে ৫’শ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট আটক করে বিজিবি।এছাড়াও, ঘোনা সিমান্তের বাশতলা ও পাটকেলঘাটা থেকে ৯ লাখ ২১ হাজার টাকা মূল্যের ভারতীয় গলদা চিংড়ি মাছের রেনু পোনা আটক করে।
তলুইগাছা সিমান্ত থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।কাকডাঙ্গা সিমান্ত থেকে ৮১ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে।সুলতানপুর সিমান্ত থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, চান্দুরিয়া সিমান্তে বিশেষ আভিযানে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
তিনি আরো জানান, সর্বমোট ১৪ লক্ষ ৯৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে বিজিবি।জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে বলে জানান ৩৩ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা