বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এনএসআই-এ চাকরির দেয়ার নামে প্রতারণার অভিযোগে কলারোয়ায় যুবক আটক

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ‘এনএসআই’ এর নিয়োগ পরীক্ষায় প্রতারণার সম্পৃক্ততায় সাতক্ষীরার কলারোয়ায় এক প্রতারক গ্রেফতার হয়েছে।

গ্রেফতার মো. আমিন হোসেন (১৯) উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে।

এনএসআই এর তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ডিবি পুলিশ তাকে আটক করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনএসআই সদস্য পরিচয়দানকারী ও অনলাইনে এনএসআই এ চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গত ২১ এপ্রিল আমিন হোসেনকে এনএসআই এর তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ডিবি পুলিশ আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিন হোসেন স্বীকার করে যে, সে ফেসবুক আইডি থেকে এনএসআই নিয়োগের জন্য টাকা দাবি করে পোস্ট করে এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ফেসবুক মেসেঞ্জার ব্যবহারপূর্বক চাকরি দেয়ার নামে অর্থ গ্রহণ করে।

গ্রেফতারের পর আমিন হোসেনকে মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) সাতক্ষীরা ডিবি পুলিশ কর্তৃক মামলা দায়েরপূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ওই প্রতারক আমিন হোসেন বিগত ২৩-০৭-২০২২ তারিখে সাতক্ষীরার কলারোয়া থানাধীন পিছলাপোল গ্রামস্থ জনৈক এক ভুক্তভোগীর বাড়িতে গিয়ে ভুয়া এনএসআই সদস্য পরিচয় প্রদানপূর্বক অর্থ দাবি করে। যার প্রেক্ষিতে তৎকালীন সময়ে স্থানীয় কলারোয়া থানা পুলিশ তাকে গ্রেফতারপূর্বক জেলহাজতে প্রেরণ করেছিল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক