সোমবার, নভেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জীবনের নিরাপত্তা ও আসামিদের আইনের আওতায় আনতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : মিথ্যা মামলা ও জীবনের নিপত্তার দাবীতে কয়েকটি পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। সাতক্ষীরার কলারোয়া উপজেলার উত্তর ক্ষেত্রপাড়ার আনসার মালির পুত্র ছরোয়ার মালি শনিবার বিকালে সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন উত্তর ক্ষেত্রপাড়ার ছিদ্দিক মালির সঙ্গে পৈতৃক জমি বিরোধকে কেন্দ্র করে আমাদের নামে তেরটি মিথ্যা মামলা দেয়। ক্ষেত্রপাড়া মৌজার ৮৩/ ১০৩ নং দাগের মধ্যে ৬৮ শতক জমির মধ্যে ২৪ জমি আমরা পৈতৃক ভাবে প্রপ্ত হয় কিন্তু ঐ জমি আমাদের কে ভোগ দখলে বাধা প্রদান এর জন্য ছিদ্দিক মালি তৎকালীন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আমাদের নামে রুমা খাতুনকে দিয়ে ধর্ষণ এর মিথ্যা মামলা দেয়। শুধু তাই নয় একে একে আমাদের নামে জি আর ২১২/২২, সি আর ১৯৭/২৩, জি আর ৫১৫/২২জিআর ২৩২/২৩সহ মোট ১৩ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। উক্ত মামলা থানা পুলিশ তদন্ত করে মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলা থেকে মুক্তি পায় কিন্তু থেমে থাকিনি তাদের সড়যন্ত্র তারা একেক একেক সময় আমাদের হত্যার হুমকি দেয় এবং সম্প্রতি ছিদ্দিক মালি, বাবুল ধাবক, আমানুল্লাহ, রবিউল ইসলাম ও আকাশ মালিসহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা হামলা করে পা ভেঙে দেয় ছরোয়ার মালিকে। এ বিষয়ে ছরোয়ার মালি উল্লেখিত ব‍্যাক্তিদের নামে মামলা করেন। তিনি আরো বলেন মামলা করায় ঐ সন্ত্রাসীরা আমাদের সব সময় জীবন নাশের হুমকি দিচ্ছে আমরা পরিবার নিয়ে আতঙ্ক আছি। ঐ সন্ত্রাসীদের এখুনি আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি, সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেসমত মালি, হোসাইন, ইব্রাহিম ও আবেদা খাতুন।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন