রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বদেশ’র আয়োজনে সাতক্ষীরা মানবাধিকার নারী পরিষদ সদস্যদের ওরিয়েন্টেশন

স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগিতায় দাতা সংস্থা জি এফ এ কনসালটিং গ্রুপ জিএমবি এইচ এর আর্থিক সহায়তায় নাগরিকতা প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরাতে ‘‘জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে নারী, পুরুষ ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির’’ লক্ষে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় ২৪ আগষ্ট,২০২৫ তারিখ রবিবার সকাল সাড়ে নয়টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী হলরুমে মানবাধিকার নারী পরিষদ সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক জনাব মাধব চন্দ্র দত্ত,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো সাতক্ষীরার ষ্টাফ রিপোটার সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যাণার্জী।

উক্ত ওরিয়েন্টেশনে সাতক্ষীরা সদর উপজেলার বাাঁশদহা,ভোমরা, শিবপুর ও বৈকারী ইউনিয়নের মানবাধিকার নারী পরিষদের ৪ জন আহবায়কসহ মোট ৪৮ জন মানবাধিকার নারী পরিষদের সদস্য উপস্থিত ছিলেন্। সদস্যদের দায়িত্ব কর্তব্যসহ মানবাধিকার, জেন্ডার সমতা, নারীর অধিকার ও মৌলিক অধিকার বিষয়ে ধারণা দেওয়া হয়।

সদস্যরা নিজেরা স্ব উদ্যোগে নিজ এলাকাতে বিভিন্ন সামাজিক উন্নয়নমুলক কাজ করার জন্য মতামত ব্যক্ত করেন। অনুষ্টানটি পরিচালনা ও সহযোগীতায় ছিলেন নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো: আজাহারুল ইসলাম ও প্যারালিগ্যাল অফিসার মো: শরিফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় অসুস্থ মর্জিনার বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ, দিলেন চিকিৎসা সহায়তা

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা গ্রামের অসুস্থ ও অসহায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট

‘মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে মতবিনিময়
  • কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ
  • খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন
  • সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত
  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ