শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বোয়ালিয়ায় ফুটবল টুর্নামেন্টে হঠাৎগঞ্জ চ্যাম্পিয়ন

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার বোয়ালিয়া ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকদের হারিয়ে হঠাৎগঞ্জ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে।

সোমবার বিকেলে স্থানীয় ফুটবল মাঠে যুব কমিটি আয়োজিত, ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে হঠাৎগঞ্জ ফুটবল একাদশ বনাম স্বাগতিক বোয়ালিয়া ফুটবল একাদশের মধ্যেকার খেলার উভয় দল গোলশূন্য নিয়ে‌ ট্রাইব্রেকার যায়।
টানটান উত্তেজনাপূর্ণ ট্রাইব্রেকারে‌ ৫-৪‌ গোলে বোয়ালিয়াকে হারিয়ে হঠাৎগঞ্জ শিরোপা অর্জন করে।

খেলায় রেফারি দায়িত্ব পালন করেন আনোয়ার হোসেন। তাকে সহযোগিতা করেন রুহুল আমিন ও আবু সাঈদ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন এবং পুরস্কার বিতরণ করেন সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, ইউনিয়ন যুবদলের আহবায়ক মফিজুল ইসলাম রানা, সদস্য সচিব আখতারুজ্জামান আখতার, সিনিয়ার যুগ্ন-আহবায়ক শহিদুল ইসলাম।

ধারাভাষ্য প্রদান করেন আবুল বাশার।

খেলায় চ্যাম্পিয়ন দলকে দশ হাজার টাকা এবং রানার্সআপ দল কে পাঁচ হাজার টাকা প্রদান করা হয়।

হেমন্তের এই পড়ন্ত ‌বিকালে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ