বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-১ আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাবেক এমপি হাবিব

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ধানের শীষের কান্ডারী বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেন, “তালা-কলারোয়ার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে আজীবন কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।”

এ সময় তিনি সাতক্ষীরা-১ আসনের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ