কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও ডেমো সেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) কলারোয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পারুইপাড়া কমিউনিটিতে ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পপুলেশনস (WSUP) বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত “Enhancing Community Water Resilience for Low-income Communities in Three Cities of Bangladesh” শীর্ষক প্রকল্পের আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রকল্পটি The Coca-Cola Foundation (TCCF)-এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন করেন কলারোয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। তিনি পানি সরবরাহ ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদি ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে WSUP বাংলাদেশের সিনিয়র অফিসার (WASH Technical & Municipal Coordination) মো. জাহাঙ্গীর আলম পানি সরবরাহ ব্যবস্থার নকশা, কার্যপ্রণালী এবং বিভিন্ন প্রযুক্তিগত দিক সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। এছাড়াও WSUP বাংলাদেশের ম্যানেজার, ফিল্ড অপারেশন মোহাম্মদ খোরশেদ পানি সরবরাহ ব্যবস্থার পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত করার বিভিন্ন কারিগরি বিষয় উপস্থাপন করেন।
পরিদর্শন শেষে কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে পানি সরবরাহ ব্যবস্থা পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও ডেমো সেশন অনুষ্ঠিত হয়। সেশনে WSUP বাংলাদেশের পক্ষ থেকে কমিউনিটির জন্য একটি অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স (O&M) টুলবক্স প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে টুলবক্সটি কমিউনিটি প্রতিনিধির হাতে তুলে দেন।
প্রশিক্ষণ পর্বে মো. জাহাঙ্গীর আলম টুলবক্সের বিভিন্ন সরঞ্জামের ব্যবহার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। তিনি পানি সরবরাহ ব্যবস্থার ছোটখাটো ত্রুটি শনাক্তকরণ ও তাৎক্ষণিক মেরামতের কৌশলও প্রদর্শন করেন, যাতে কমিউনিটির সদস্যরা নিজ উদ্যোগে ব্যবস্থাটির কার্যকারিতা বজায় রাখতে পারেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন WSUP বাংলাদেশের ট্রেইনিং অফিসার সাঈদ আব্দুল্লাহ এবং কেয়া অধিকারী।
বক্তারা বলেন, নিরাপদ ও টেকসই পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে অবকাঠামো রক্ষণাবেক্ষণের দক্ষতা উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রকল্পের মাধ্যমে নিম্ন-আয়ের জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানির প্রাপ্যতা বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল কমিউনিটি গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন


