শনিবার, জুলাই ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন

ধর্মীয় প্রতিষ্ঠানে ইবাদত ও শিক্ষা কার্যক্রমে আগত মুসল্লি, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ৪টি মসজিদ ও ২টি মাদরাসায় মোট ১৭টি ৫৬ ইঞ্চি ক্লিক ব্র্যান্ডের সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। শনিবার ৪ জুলাই সকাল ১১টায় উদারতা যুব ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, মাড়িয়ালায় আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকার সহকারী পরিচালক (বাস্তবায়ন-১) জনাব মোঃ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরার উপ-পরিচালক জনাব সঞ্জীত কুমার দাস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব সঞ্জীব কুমার দাস। উদারতা যুব ফাউন্ডেশনের সভাপতি জুবায়ের আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল-আমিন, আবু তাহের, মহাইমিনুল, দেলোয়ার, সুমাইয়া, রহমত আলী, হারানসহ উদারতা যুব ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকবৃন্দ, বিভিন্ন মসজিদ ও মাদরাসার পরিচালনা কমিটির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ নাজিম উদ্দিন বলেন, “যুবসমাজের ইতিবাচক উদ্যোগ সমাজ উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে উদারতা যুব ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সমাজের অন্যান্য সংগঠন ও বিত্তবান ব্যক্তিদেরও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসা উচিত।” বিশেষ অতিথি সঞ্জীত কুমার দাস বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালিত এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে সম্পৃক্ত যুব সংগঠনগুলোর মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আমি আশাবাদী।” বি‌শেষ অতিথি সঞ্জীব কুমার দাস বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানে প্রয়োজনীয় উপকরণ প্রদান শুধু একটি অনুদান নয়, এটি মানুষের সেবা এবং সামাজিক দায়িত্ববোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। উদারতা যুব ফাউন্ডেশনের ধারাবাহিক সামাজিক কর্মকাণ্ড সত্যিই অনুকরণীয়।” সভাপতির বক্তব্যে জুবায়ের আহম্মেদ বলেন, “উদারতা যুব ফাউন্ডেশন মানবিক মূল্যবোধকে ধারণ করে দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দুর্যোগ মোকাবিলা, যুব উন্নয়ন এবং সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও ধর্মীয় প্রতিষ্ঠানসহ জনকল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।” অনুষ্ঠান শেষে শ্রীউলা ইউনিয়নের ৪টি মসজিদ ও ২টি মাদরাসার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে মোট ১৭টি ৫৬ ইঞ্চি ক্লিক সিলিং ফ্যান হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ উদারতা যুব ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস

সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষকুড়াতে অভিযান চালিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর অপদ্রব্য (জেলি) পুশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় প্রায় এক মাস আগে নিখোঁজ ছেলের সন্ধানের দাবি জানিয়েছেন এক অসহায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে চলছে চলাচল : ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা