সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ

সাতক্ষীরা শহরের রসুলপুরে পৌরসভার৷ পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

সূত্রে জানা গেছে, বিদেশি অর্থায়নে ২ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন স্থানে পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ কাজ চলছে।

নকশা অনুযায়ী পৌর সভার ৯নং ওয়ার্ডে জেলা পরিষদের সামনে থেকে নির্মান কাজ শুরু করে রসুলপুর সাবেক মহিলা কমিশনার ফারহাদিবা খান সাথির বাড়ির পাশ দিয়ে ড্রেনের সংযোগ খালে নামবে।

গত তিন মাস পূর্বে জেলা পরিষদের সামনে থেকে ড্রেন নির্মান কাজ শুরু করে ঢাকার ঠিকাদার প্রতিষ্ঠান মনির ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন। পৌরসভার এই উন্নয়ন কাজ প্রায় ৪০০ ফুট পরিমান ড্রেন নির্মান করে রকিব ড্রাইভারের বাড়ির সামনে পৌছালে রকিব, তার ছেলে আলমগীর ও নার্গিস বেগম কাজে বাধা দেয়।

ওই উন্নয়ন কাজে অবৈধ ভাবে বাধা দেওয়ার কারনে কাজের গতি থমকে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা সাংবাদিকদের জানান, পৌরসভার নকশা অনুযায়ী কাজ চলছিল কিন্তু স্থানীয় আফতাব মাস্টারের মেয়ে নার্গিস বেগম, রকিব ও তার ছেলে আলমগীর নির্মান কাজে বাধা দেয়। ঠিকাদার প্রতিষ্ঠান রকিব ড্রাইভারের বাড়ির সামনের অংশে প্রায় ১০০ ফুট জায়গায় কাজ বাদ দিয়ে অনত্রে কাজ চলমান রাখে।
তিনি অভিযোগ করে বলেন, পৌরসভার সহকারী প্রকৌশলী মহব্বত হোসেনের যোগসাজসে আফতাব মাস্টারের মেয়ে নার্গিস, রকিব ড্রাইভার ও ছেলে আলমগীর কাজ বন্ধ করে দিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখাগেছে, রাস্তার পূর্বপাশে ডাক্তার আজিজুর রহমানের বাড়ি এবং পশ্চিম পাশে রকিব ড্রাইভারের বাড়ি। মূলত রাস্তার পশ্চিমপাশে পৌরসভার জায়গায় নকশা অনুযায়ী কাজ করলে ড্রেন টি সোজা ভাবে নির্মান হয়ে যাবে। কিন্তু রাস্তার পশ্চিমপাশে পৌসভার জায়গা স্থানীয়রা ব্যক্তিগত জায়গা হিসেবে দখলে রাখার উদ্দেশ্যে সোজা ড্রেন ঘুরিয়ে ব্যাকা করে নির্মান করার তাগিদ দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে।

এব্যাপারে সাব ঠিকাদার সোহেল জানান, জেলা পরিষদের সামনে থেকে সাথি কমিশনারের বাড়ি পর্যন্ত ৫৯৭ মিটার কাজ দায়িত্ব নিয়েছি। পৌরসভা যে ভাবে দেখিয়ে দেবে আমরা সে ভাবে কাজ করবো। রসুলপুর একজায়গায় কয়েক জনের বাধারমুখে বনবিভাগের সামনে কাজ বন্ধ রয়েছে। কাজ বন্ধ করে মালামাল ফেলে রাখার কারনে আমাদের ক্ষতি হচ্ছে।

এব্যাপারে, ঠিকাদার প্রতিষ্ঠান মনির ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশনের ইমরান হোসেন বলেন, রসুলপুরে ড্রেন নির্মানে দুটি পক্ষ তৈরি হয়েছে। একটি পক্ষ ড্রেনটি সোজা চাচ্ছে, অন্য পক্ষ ড্রেনটি একটু ঘুরিয়ে নির্মান চাচ্ছে। পৌরসভা কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতার কারনে কাজে লেট হচ্ছে। আর যত লেট হচ্ছে, বিষয়টি তত জটিল হচ্ছে।

এব্যাপারে, পৌরসভার সহকারী প্রকৌশলী মহব্বত হোসেনের মুঠোফোনে কল করলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি ওবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিস্তারিত পড়ুন

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন