রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ট্রাকের ধাক্কায় নিহত-১; আহত -১

কলারোয়ার চান্দুড়িয়া বাজার সংলগ্ন প্রধান সড়কে কলারোয়া থেকে ছেড়ে আসা (যশোর -ট ১১- ২১৪৪) নাম্বার ট্রাকের ধাক্কায় আবু বক্কর সিদ্দিক (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে৷
বাই সাইকেলে থাকা নিহতের ছেলে রাফিদ উদ্দিন সিদ্দিক (০৪) নামের ছোট ছেলে গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়ে মুমূর্ষু অবস্থায় সাতক্ষীরা সদরে ভর্তি রয়েছে৷

সোমবার (২১ শে ডিসেম্বর) সকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে৷

নিহত আবু বক্কর সিদ্দিক চন্দনপুর ইউনিয়নের কাঁদপুর পূর্ব পাড়া গ্রামের মৃত আবদুল মাজেদ সরদারের ছেলে৷
নিহতের মা কুলসুম বেগম বলেন- দীর্ঘদিন যাবত স্ট্রোক জনিত কারণে আবু বক্কার সিদ্দিক অসুস্থ ছিল৷ প্রতিদিন ধরে হাঁটতে যেত কিন্তু আবুবক্কর সিদ্দিক আজ সকালে শিশু ছেলে রাফিদের মিষ্টি খাওয়ার আবদার রক্ষা করতে গিয়ে হাঁটতে না পারায় সাইকেল যোগে স্থানীয় চান্দুড়িয়া বাজারে মিষ্টি কিনতে যায়৷

মিষ্টি কিনে ফেরার পথে ট্রাকের ধাক্কা লেগে ঘটনাস্থলে মাথায় আঘাত পেয়ে নিহত হয় আবু বক্কর সিদ্দিক। মুমূর্ষ অবস্থায় সাতক্ষীরা সদরে ভর্তি করা হয়েছে সাইকেল থেকে ছিটকে পড়ে যাওয়া নিহত আবু বক্কর সিদ্দিকের ছেলে রাফিদ উদ্দিন সিদ্দিককে ৷

এ ঘটনায় কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন না বলে পরিবারের পক্ষ থেকে জানান তিনি৷

কলারোয়া থানা অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, কলারোয়া থেকে চান্দুড়িয়া যাওয়ার পথে (যশোর -ট ১১- ২১৪৪) নাম্বার ধারি এক ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী আবু বক্কর সিদ্দিক (৪৫) নামে এক যুবকের মাথায় গুরুতর আঘাত পেয়ে রাস্তার ধারে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন৷ তার সাথে থাকা ছোট্ট ছেলে রাফিদ উদ্দিন সিদ্দিক (০৪) বর্তমানে সাতক্ষীরা সদরের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে৷ এ ঘটনায় নিহতের পরিবার থেকে কারো বিরুদ্ধে অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷ নিহতের মৃতদেহ পরিবারের নিকট সমাধিস্থ করার জন্য হস্তান্তর করা হয়েছে।

কলারোয়ার চান্দুড়িয়া বাজার সংলগ্ন প্রধান সড়কে কলারোয়া থেকে ছেড়ে আসা (যশোর -ট ১১-২১৪৪ ) নাম্বার ট্রাকের ধাক্কায় আবু বক্কর সিদ্দিক (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে৷
বাই সাইকেলে থাকা নিহতের ছেলে রাফিদ উদ্দিন সিদ্দিক (০৪) নামের ছোট ছেলে গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়ে মুমূর্ষু অবস্থায় সাতক্ষীরা সদরে ভর্তি রয়েছে৷

সোমবার (২১ শে ডিসেম্বর) সকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে৷

নিহত আবু বক্কর সিদ্দিক চন্দনপুর ইউনিয়নের কাঁদপুর পূর্ব পাড়া গ্রামের মৃত আবদুল মাজেদ সরদারের ছেলে৷
নিহতের মা কুলসুম বেগম বলেন- দীর্ঘদিন যাবত স্ট্রোক জনিত কারণে আবু বক্কার সিদ্দিক অসুস্থ ছিল৷ প্রতিদিন ধরে হাঁটতে যেত কিন্তু আবুবক্কর সিদ্দিক আজ সকালে শিশু ছেলে রাফিদের মিষ্টি খাওয়ার আবদার রক্ষা করতে গিয়ে হাঁটতে না পারায় সাইকেল যোগে স্থানীয় চান্দুড়িয়া বাজারে মিষ্টি কিনতে যায়৷

মিষ্টি কিনে ফেরার পথে ট্রাকের ধাক্কা লেগে ঘটনাস্থলে মাথায় আঘাত পেয়ে নিহত হয় আবু বক্কর সিদ্দিক। মুমূর্ষ অবস্থায় সাতক্ষীরা সদরে ভর্তি করা হয়েছে সাইকেল থেকে ছিটকে পড়ে যাওয়া নিহত আবু বক্কর সিদ্দিকের ছেলে রাফিদ উদ্দিন সিদ্দিককে ৷

এ ঘটনায় কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন না বলে পরিবারের পক্ষ থেকে জানান তিনি৷

কলারোয়া থানা অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, কলারোয়া থেকে চান্দুড়িয়া যাওয়ার পথে (যশোর -ট ১১- ২১৪৪) নাম্বার ধারি এক ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী আবু বক্কর সিদ্দিক (৪৫) নামে এক যুবকের মাথায় গুরুতর আঘাত পেয়ে রাস্তার ধারে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন৷ তার সাথে থাকা ছোট্ট ছেলে রাফিদ উদ্দিন সিদ্দিক (০৪) বর্তমানে সাতক্ষীরা সদরের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে৷ এ ঘটনায় নিহতের পরিবার থেকে কারো বিরুদ্ধে অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷ নিহতের মৃতদেহ পরিবারের নিকট সমাধিস্থ করার জন্য হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা