রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আম বাজারজাতকরণ সময়সুচি নির্ধারণ

সাতক্ষীরায় যখন যে আম গাছ থেকে ভাঙ্গা/পাড়া যাবে

সাতক্ষীরায় করোনা পরিস্থিতিতে নিরাপদ আম বাজারজাতকরণ সময়সুচি নির্ধারন নিয়ে ভার্চুয়ালের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ওই সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা (সার্বিক) মো. তানজিল্লুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালের মাধ্যমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন নিরাপদ আম বাজারজাতকরণ সময়সুচি বিষয়ে নির্ধারণ বিষয়ক কমিটির সদস্য সচিব জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিস প্রান্ত থেকে সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা, শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, আম চাষী ও আম ব্যবসায়ীরা।

এবছর বর্ষা না হওয়ায় খরার কারণে গতবছরের নির্ধারিত সময় থেকে ১ সপ্তাহ আগে সরকারি নির্দেশনা অনুযায়ী আম ভাঙ্গার সিদ্ধান্ত গৃহীত হয়।

সাতক্ষীরায় করোনা পরিস্থিতিতে নিরাপদ আম বাজারজাতকরণ সময়সুচি নির্ধারণ নিয়ে ভার্চুয়ালের মাধ্যমে আলোচনা করে সরকারি নির্দেশনা অনুযায়ী ২০২১ সালে মুম্বাই, গোবিন্দভোগ, গোপালভোগ আগামজাত আম ১লা মে থেকে গাছ থেকে আম ভাঙ্গা যাবে, হিমসাগর আম ২১ মে থেকে ভাঙ্গা যাবে এবং ল্যাংড়া আম ১লা জুন থেকে গাছ থেকে ভাঙ্গা যাবে।

সরকারি এই নির্দেশনা অমান্য করে নির্দিষ্ট সময়ের আগে আম গাছ থেকে পাড়া ও বাজারজাত করতে পারবেনা। এই নির্দেশনা অমান্যকারীদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি ও জরিমানা করা হবে।

সদর উপজেলা কৃষি অফিস প্রান্ত থেকে করোনা পরিস্থিতিতে নিরাপদ আম বাজারজাতকরণ সময়সুচি নির্ধারণ নিয়ে ভার্চুয়ালের মাধ্যমে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা উপসহকারি কৃষি অফিসার রঘুজিৎ গুহ, অমল ব্যনার্জী, শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবিরুল হাসান বাদশা, সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু, জয়েন্ট সেক্রেটারী রজব আলী খাঁ, সলিডারীডার সফল প্রকল্প প্রতিনিধি কামরুজ্জামান, আম চাষী এস.এম লিয়াকত হোসেন, মো. মনিরুল ইসলাম, মোকছেদ মোড়ল ও আবু ছাদেক প্রমুখ।

এসময় সদর উপজেলার কৃষি কর্মকর্তা, আম চাষী ও আম ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন