রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা

দেবহাটায় মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪র্থ দিন মঙ্গলবার ৯টায় ঢেঁপুখালী সাইক্লোন শেল্টারে মৎস্য চাষিদের মাছচাষ বিষয়ক নিবিড় বিষয়ক পরামর্শ সেবা প্রদান এবং পুকুরের মাটি, পানি পরীক্ষা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামান, নওয়াপাড়া ইউনিয়নের ইউপি সদস্য নুরুজ্জামান সরদার, সফল প্রকল্পের ব্যবস্থাপক মিজানুর রহমান, মেরিন ফিশারিজ অফিসার সাজ্জাদ হোসেন প্রমুখ। এরআগে গত সোমবার সকাল ১০টায় জাতীয় মৎস্য সপ্তাহের ৩য় দিনের গৃহীত কর্মসূচির অংশ হিসেবে নওয়াপাড়া ইউনিয়নে আটশত বিঘা গ্রামে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য চাষিদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া ৫ম দিন বুধবার সকল ৯টায় বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মৎস্য চাষিদের মাছচাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি, পানি এবং ১০টায় উপজেলা পরিষদ হলরুমে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন।

৬ষ্ট দিন বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদে মাছ চাষি/সুফলভোগীদের মাঝে মৎস্যচাষের উপকরণ বিতরন।

৭ম দিন বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল পর্যয়ের কর্মকর্তাগণের মতবিনিময় এবং মৎস্য সপ্তাহের সমাপ্তি ঘোষণা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়