রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শোক দিবস উপলক্ষে ঋষি ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ

কলারোয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে ঋষি ফাউন্ডেশনের উদ্যোগে সমিতির সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) সনদপ্রাপ্ত (নং ২১১১২-০০২৯৫-০০৮৪৩) আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ঋষি ফাউন্ডেশনের কলারোয়া শাখায় সমিতির সদস্যদের মাঝে আমলকি ও কদবেল গাছের চারা বিতরণ করা হয়।

ঋষি ফাউন্ডেশন’র কলারোয়া শাখা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল অফিসের দায়িত্বপ্রাপ্ত প্রোগ্রাম অফিসার মো. এহছানুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঋষি ফাউন্ডেশনের কলারোয়া শাখা ম্যানেজার আব্দুর রাজ্জাক, সেকেন্ড অফিসার সুবাস চন্দ্র সরকার, জুনিয়র ফিল্ড অফিসার মো.জাহাঙ্গীর হোসেন ও বাপ্পা কুমার ঘোষ, ঋষি ফাউন্ডেশন’র ক্ষুদ্র ঋণ সমিতির সদস্য জয়ন্তী রাণী, মঞ্জুয়ারা, মানছুরা, রুমা, হামিদা, সেলিনা, রোজিনা, আশুলতা, কল্যাণী, নাজমা, রাশিদা, অঞ্জলি, শারমিন, রেশমা, লিচু, দীপালী, আফিরণ, নাজমা, নুরুন নাহার, ঝরণা, প্রমুখ।

এছাড়া একই ফাউন্ডেশনের উদ্যোগে বাগআঁচড়া, মাটিকোমরা ও কেশবপুর শাখায় সমিতির সদস্যদের মাঝে অনুরূপ গাছের চারা বিতরণ করা হয় বলে জানান ঋষি ফাউন্ডেশনের রিজিওনাল অফিসের প্রোগ্রামার মোঃ এহছানুল হক।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা