রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার খোরদো যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

কলারোয়ার খোরদো যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় খোরদো হাইস্কুল ফুটবল মাঠে ২দিন ব্যাপি তাফসীরুল কুরআন মাহফিলের ১ম দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

মাহফিলে দেয়াড়া ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মাহাবুবর রহমান মফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি) আলহাজ্ব মীর খায়রুল কবির। অসংখ্য মুসুল্লিদের উপস্থিতে অনুষ্ঠিত তাফসীরুল কুরআন মাহফিলে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ঢাকার বড়ো মগবাজার লালজান শাহী জামে মসজিদের খতিব কারী আব্দুল কাইয়ুম নিয়াজী ও রুপায়ন কেন্দ্রীয মসজিদ (নারায়নঞ্জ)’র খতিব শায়েখ জামাল উদ্দীন।

আগামীকাল মঙ্গলবার( ৯ নভেম্বর) একই মাঠে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিতব্য তাফসীরুল কুরআন মাহফিলে বক্তা হিসাবে ঢাকার তেঁজগাও মদিনাতুল ঊলুম কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিন ড: মুখতি আবুল কালাম আজাদ (বাশার) ও শার্শার বেনাপোল পুকুরপাড় জামে মসজিদের খতিব মাওলানা রায়হান কবির উপস্থিত থাকবেন বলে খোরদো যুব সংঘের কর্মকর্তারা জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা