বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ১৯০ এতিম দারিদ্র ছাত্রী পেলো পৌনে ৫লাখ টাকার উপবৃত্তি

কলারোয়ার গোয়ালচাতর অরফান কেয়ারের উদ্যোগে এতিম ছাত্রীদের মধ্যে উপবৃত্তির টাকা প্রদান করা হয়েছে।
১৯০ জন দারিদ্র ছাত্রীদের মাঝে জনপ্রতি আড়াই হাজার টাকা করে মোট ৪ লাখ ৭৫ হাজার টাকার উপবৃত্তি প্রদান করা হয়।

উপজেলার কাজিরহাট এলাকার গোয়ালচাতর অরফান কেয়ার চত্বরে শুক্রবার সকাল ১০টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ মো. আবু নসর।

এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক।

এতিমখানার পরিচালক ও সম্পাদক অধ্যাপক রেজাউল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধার সন্তান জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট আশরাফুল আলম বাবু, জিএম নাজমুল হাসান, প্রাক্তন প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রধান শিক্ষক শামসুল হক, প্রাক্তন শিক্ষক বজলুর রহমান, রাশেদুল ইসলাম শাহীন, অধ্যাপক সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা হাসানুজ্জামান, মাওলানা মাসুম বিল্লাহ, লাল্টু হোসেন, সুপার মাওলানা মতিউর রহমান, মাওলানা আমিনুর রহমান, মুস্তাফিজুর রহমান, সহ সুপার ফজলুর রহমান, শহীদুল ইসলাম প্রমুখ।

অস্ট্রেলিয়াপ্রবাসী ডক্টর এস এম বাবুল আক্তার স্বপনের প্রচেষ্টায় ও অর্থায়নে গোয়ালচাতর অরফান কেয়ার (জিওসি) প্রতিষ্ঠিত হয়। ২০১০ সালে এটি প্রতিষ্ঠিত হলেও আবাসিক কার্যক্রম শুরু হয় ২০১৫ সালের ২ জানুয়ারি।

প্রতি বছর ৩ মাস পরপর ১৯০ জন দারিদ্র ছাত্রীদের মাঝে ২হাজার ৫’শত টাকা করে প্রদান করা হয়ে থাকে।

এদিকে, একই অনুষ্ঠানে এতিমখানা পরিচালিত হাফিজিয়া মাদ্রাসার দুইজন ছাত্র রাকিব হাসান এবং মো. ফারহান পবিত্র কোরআন শরীফ মুখস্থ তথা হেফজো সম্পন্ন হওয়ায় তাদেরকে হাফেজ হিসেবে পাগড়ী পড়ানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়