বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চান্দুড়িয়া সীমান্ত সম্প্রতি সংঘের উদ্যোগে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মাননা

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া বাজারে সীমান্ত সম্প্রতি সংঘের উদ্যোগে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মাননা প্রদান করা হয়েছে।

২৫ মার্চ (শুক্রবার) স্থানীয় ৬ ইমাম ও ৫ মুয়াজ্জিনের এই সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন- মাওলানা মোঃ আসাদুজ্জামান, মুয়াজ্জিন মোজাম্মেল হক, (কাদপুর কেঃ জামে মসজিদ), মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ ইসলাম, মুয়াজ্জিন আমিরুল, (কাঃ উঃ পঃপাড়া জামে মসজিদ), হাফেজ এস কে শাহীনূর রহমান, মুয়াজ্জিন আঃ হামিদ, (চান্দুড়িয়া কেঃ জামে মসজিদ), হাফেজ ইয়াসির আরাফাত (গোয়াল পাড়া মাঝের পাড়া জামেমসজিদ), মুয়াজ্জিন কামরুল ইসলাম, (কাঃ উত্তর পঃ পাড়া জামে মসজিদ), ইমাম মাওলানা আঃ আলীম, মুয়াজ্জিন ইমানুর রহমান, (কাঃ পঃ পাড়া জামে মসজিদ), মাওলানা আকবর মাহমুদ, মুয়াজ্জিন আঃ মতিন, (গোয়াল পাড়া দঃ পাড়া জামে মসজিদ)।

মুয়াজ্জিনদের পাঞ্জাবি পাইজামা ও ছাতা সম্মাননা প্রদান করা হয়। এসময় আসন্ন পবিত্র মাহেরমজানের বিষয়ে বিভিন্ন তাৎপূর্ণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান হাসান আজিজ আহমেদ।

অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন- ৭ নং চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন, সীমান্ত সম্প্রতি সংঘের সভাপতি মোঃ রুহুল কুদ্দুস, সহ সকল উপদেষ্টা ও সদস্য বৃন্দগণ উপস্থিত ছিলেন।

সীমান্ত সম্প্রতি সংঘের সভাপতি মোঃ রুহুল কুদ্দুস বক্তব্যে বলেন, সীমান্ত সম্প্রতি সংঘ সমাজে যেন এভাবে গুনীজনদের সন্মানী প্রদান করতে পারে, সমাজের অসহায় মানুষগুলো পাশে থেকে সেবা প্রদান করতে পারে, এবং সমাজের বিত্তবান শ্রেণীর মানুষ গুলো যেন সীমান্ত সম্প্রতি সংঘের উপদেষ্টা হয়ে পাশে থেকে সর্ব রকম সহযোগিতা করেন, এমন আশা প্রকাশ করেন এবং সমাজের বিত্ত বানদের এগিয়ে এসে সাহায্য করার জন্য অনুরোধ জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন- হাফেজ ইয়াসির আরাফাত।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান