বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুটির বেশি সন্তান নেয়ায় ১ হাজার সরকারি কর্মীকে শোকজ!

ভারতের মধ্যপ্রদেশের ভোপালে দুটির বেশি সন্তান থাকা বা তৃতীয় সন্তান নেওয়ায় শিক্ষকসহ প্রায় এক হাজার সরকারি কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা এএনআইকে এ তথ্য জানিয়েছেন ভোপাল জেলার বিদিশা শহরের শিক্ষা কর্মকর্তা (ডিইও) এ কে মোদগিল। তিনি বলেন, ‘আমরা তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। অনেকে এখন বলছেন যে তাদের নিয়োগপত্রে এই নিয়মের কথা উল্লেখ করা ছিল না বা ইচ্ছাকৃতভাবে সন্তান নেননি। এমনকি তৃতীয় সন্তান নেওয়ার কথা অস্বীকারও করছেন কেউ কেউ।’

এ কে মোদগিল জানান, ২০০০ সালে মধ্যপ্রদেশ সরকারের এক নির্দেশনায় বলা হয়, ২০০১ সালের ২৬ জানুয়ারির পর কোনো সরকারি কর্মচারী যদি দুটির বেশি সন্তান নেন তাহলে তাদের চাকরি থাকবে না। তবে প্রশাসন এ নিয়মের কথা কর্মচারীদের জানায়নি বলে দাবি শিক্ষা বিভাগের এই কর্মকর্তার।

সম্প্রতি মধ্যপ্রদেশের এক বিধায়ক বিষয়টি প্রকাশ্যে এনেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস। প্রতিবেদনে বলা হয়, ২০০০ সালে রাজ্য সরকারের ওই আইন অনুযায়ী এখন পর্যন্ত কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বিধানসভায় তা জানতে চেয়েছিলেন তিনি। এর পরপরই শিক্ষকসহ প্রায় এক হাজার সরকারি কর্মীকে তৃতীয় সন্তান নেওয়ার জন্য শোকজ করা হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মোহন সিং কুশওয়াহা নামে একজন শিক্ষক এএনআইকে বলেন, ‘আমাদের কাছে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি যে আমাদের নিয়োগপত্রে এ ধরনের কোনো নির্দেশনার (সন্তান নেওয়ার) কথা উল্লেখ ছিল না। যাদের নিয়োগপত্রে ওই শর্ত দেওয়া রয়েছে সরকারের উচিত কেবল তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া।’

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা